পটুয়াখালী মহিপুর থানার ধোলাই মার্কেট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাদল সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৭৫০ ফুট পাইপ ভেঙে বিনষ্ট করা হয়েছে এবং বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের ধোলাই মার্কেট এলাকার বেড়িবাঁধের বাহিরের জোয়ার ভাটা প্রবাহমান খাল ভরাট করেছিলো প্রভাবশালী একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একজনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারানুসারে পরিচালিত মোবাইল কোর্ট তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি মহল কয়েকদিন যাবত বেড়িবাঁধ সংলগ্ন একটি মাছের ঘের থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাশে জোয়ার ভাটা প্রবাহমান খাল ও সংরক্ষিত বনের জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রক্রিয়া চালাচ্ছেন। এতে একদিকে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হচ্ছে, অন্যদিকে বনের জমি ভরাট করে এভাবে প্রতিনিয়ত দখল হতে থাকলে পরিবেশ হুমকিতে পড়বে, বলে মনে করেন সংশ্লিষ্টরা। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুয়াকাটার সমুদ্র সৈকতের ধোলাই মার্কেট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মসজিদ থেকে ব্যাটারি চুরির হিড়িক
মসজিদ থেকে ব্যাটারি চুরির হিড়িক

ময়মনসিংহের নান্দাইলে মসজিদ থেকে ব্যাটারি চুরির হিড়িক পড়েছে।গত ২ মাসে একাধিক মসজিদে চুরির ঘটনা ঘটেছে। মসজিদকেন্দ্রিক এসব প্রতারকচক্র বিভিন্ন মসজিদ থেকে Read more

ইরানে অর্থনৈতিক স্থবিরতা নিয়ে বিক্ষোভ, সরকারি ভবনে হামলা
ইরানে অর্থনৈতিক স্থবিরতা নিয়ে বিক্ষোভ, সরকারি ভবনে হামলা

ইরানের দক্ষিণাঞ্চলে একটি সরকারি ভবনে বুধবার হামলা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এর মধ্যেই কয়েক দিনের অর্থনৈতিক বিক্ষোভের পর পরিস্থিতি অস্থিতিশীল Read more

নৌকা ও ধানের শীষ দুই সাপের একই বিষ: ফয়জুল করিম
নৌকা ও ধানের শীষ দুই সাপের একই বিষ: ফয়জুল করিম

বরিশাল জেলার গৌরনদী উপজেলার পৌর ঈদগাহ মাঠে রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টার সময় ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে Read more

নেতৃত্ব, জ্ঞান ও সচেতনতার যৌথ মঞ্চ ডিআইইউ ফার্মা ক্লাব
নেতৃত্ব, জ্ঞান ও সচেতনতার যৌথ মঞ্চ ডিআইইউ ফার্মা ক্লাব

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্তের নাম হয়ে উঠেছে ‘ডিআইইউ ফার্মা ক্লাব’। এটি শুধু একাডেমিক Read more

জানুয়ারির শুরুতে বাড়তে পারে শীতের তীব্রতা
জানুয়ারির শুরুতে বাড়তে পারে শীতের তীব্রতা

ডিসেম্বরের শেষে বাংলাদেশে শীতের তীব্রতা বেড়ে গেছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে Read more

সাবেক প্রোটিয়া তারকাকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ইতালির
সাবেক প্রোটিয়া তারকাকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ইতালির

ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইতালি। আসন্ন এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন