ইরানের দক্ষিণাঞ্চলে একটি সরকারি ভবনে বুধবার হামলা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এর মধ্যেই কয়েক দিনের অর্থনৈতিক বিক্ষোভের পর পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ‘দৃঢ় জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধান প্রসিকিউটর।তেহরানের সবচেয়ে বড় মোবাইল ফোন বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দিলে রবিবার অর্থনৈতিক স্থবিরতা নিয়ে অসন্তোষ থেকে সৃষ্ট স্বতঃস্ফূর্ত বিক্ষোভ শুরু হয়। এর পর থেকে সারা দেশের শিক্ষার্থীরাও এতে যোগ দিচ্ছে।বিচার মন্ত্রণালয়ের মিজান সংস্থার উদ্ধৃতি দিয়ে ফাসা শহরের বিচার বিভাগের প্রধান হামেদ অস্তোভার বলেন, ‘একদল লোকের হামলায় প্রাদেশিক গভর্নরের দপ্তরের একাংশের দরজা ও কাচ ভেঙে গেছে।’ তবে কিভাবে হামলা চালানো হয়েছে—তা স্পষ্ট করেননি তিনি।এই হামলার আগে দেশের অ্যাটর্নি জেনারেল বলেন, বিক্ষোভকারীদের অর্থনৈতিক উদ্বেগ বৈধ—তবে প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে।রাষ্ট্রীয় গণমাধ্যমে মোহাম্মদ মোভাহেদি-আজাদ বলেন, জীবিকাসংক্রান্ত শান্তিপূর্ণ বিক্ষোভ সামাজিক ও বোধগম্য বাস্তবতার অংশ।তিনি আরো বলেন, অর্থনৈতিক বিক্ষোভকে অশান্তি, জনসম্পত্তি ধ্বংস বা বাইরের শক্তির সাজানো কোনো চক্রান্ত বাস্তবায়নের হাতিয়ার বানানোর যেকোনো প্রচেষ্টা—আইনসম্মত, সমানুপাতিক ও দৃঢ় প্রতিক্রিয়ার মুখে পড়বে।তার এই মন্তব্য আসে কয়েক দিন পর, যখন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশে বার্তা দিয়ে বলে—তারা ‘মাঠে তোমাদের সঙ্গে আছে।সংস্থাটি তাদের পারসিয়ান ভাষার এক্স অ্যাকাউন্টে ইরানিদের আহ্বান জানায়, ‘একসঙ্গে রাস্তায় নেমে আসুন।’ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া ইরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে—তারা ইরানের পারমাণবিক স্থাপনায় নাশকতা চালায় এবং বিজ্ঞানীদের হত্যা করে।বিক্ষোভগুলো এরপর গতি পেয়েছে। রাজধানীসহ দেশের অন্যান্য শহরে মঙ্গলবার ১০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে যোগ দিয়েছে।তেহরান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মোহাম্মদ রেজা তাঘিদোকত ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সিকে বলেন, চারজন শিক্ষার্থীকে মঙ্গলবার আটক করা হয়েছিল এবং রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়।তবু বিক্ষোভ এখনো সংখ্যায় সীমিত এবং মূলত মধ্য তেহরানেই কেন্দ্রীভূত—এক কোটি মানুষের এই বিশাল নগরীর অন্য এলাকাগুলোর দোকানপাট এতে প্রভাবিত হয়নি।ফাসার ঘটনার আগে, ইরানি গণমাধ্যমগুলো বুধবার নতুন কোনো বিক্ষোভের খবর দেয়নি।ইরানের অর্থনীতি বহু বছর ধরেই মন্দায়। তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভারী নিষেধাজ্ঞা এর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে।সাম্প্রতিক মাসগুলোতে রিয়াল মুদ্রারও বড় অবমূল্যায়ন হয়েছে—গত বছরের তুলনায় ডলারের বিপরীতে এর মান এক-তৃতীয়াংশের বেশি কমেছে। কিছু মৌলিক পণ্য এখন জনগণের একটি অংশের জন্য অপ্রাপ্য হয়ে উঠছে—যারা দশকজুড়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভার বইছে।দৈনিক এতেমাদকে মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে এক বিক্ষোভকারী বলেন, ‘এখানে সবাই এক টুকরো রুটির জন্য লড়ছে।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭টি বসতঘর আগুনে পুড়ে ছাই
চকরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭টি বসতঘর আগুনে পুড়ে ছাই

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ মানিকপুর ৫ নম্বর ওয়ার্ডের বাজার পাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভয়াবহ আগুনে সাতটি বসতঘর Read more

ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর
ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর

অবৈধভাবে হলে ওঠা নিয়ে খবর প্রকাশ করায় ছাত্রদলকর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির Read more

আ.লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
আ.লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।সোমবার (১২ মে) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট Read more

অপ্রয়োজনীয় টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান আসিফ নজরুলের
অপ্রয়োজনীয় টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান আসিফ নজরুলের

চিকিৎসার নামে অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগীদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। একইসঙ্গে চিকিৎসকদের উদ্দেশে তিনি Read more

উলিপুরে ব্রিজ নির্মাণ না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার মানুষ
উলিপুরে ব্রিজ নির্মাণ না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার মানুষ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের জনতার হাট সাগরপাড় রাস্তার উপর নির্মিত ব্রিজটি ১৩ বছরেও নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। নির্মাণের ১ Read more

ভারতীয়দের রক্ত ফুটছে, হামলাকারীরা কঠিন শাস্তি পাবে: নরেন্দ্র মোদি
ভারতীয়দের রক্ত ফুটছে, হামলাকারীরা কঠিন শাস্তি পাবে: নরেন্দ্র মোদি

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে প্রতিটি ভারতীয় নাগরিকের ‘রক্ত ফুটছে’ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মঙ্গলবার (২২ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন