ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইতালি। আসন্ন এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক আন্তর্জাতিক অলরাউন্ডার জেজে স্মাটস। প্রোটিয়াদের হয়ে ১৩টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ফুটবলে পরিচিত ‘আজ্জুরি’ নামেই বিশ্বমঞ্চে অভিষেক ঘটবে ইতালির ক্রিকেট দলের। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব মঞ্চে অভিষেক হবে দেশটির। এরপর ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে তারা।আগেই নিশ্চিত করা হয়েছিল, দলটির নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ব্যাটার ওয়েন ম্যাডসেন। তবে ইনজুরির কারণে এই টুর্নামেন্টে খেলতে পারছেন না এমিলিও গে।গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে ইতালি। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নেপালও।ইতালির স্কোয়াড:ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), মার্কাস ক্যাম্পোপিয়ানো, জিয়ান পিয়েরো মিড, জায়েন আলী, আলী হাসান, ক্রিশান জর্জে, হ্যারি মানেন্তি, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সৈয়দ নাকভি, বেঞ্জামিন মানেন্তি, জসপ্রীত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট ও থমাস ড্রাকা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ, কমবে দিন-রাতের তাপমাত্রা
অব্যাহত থাকবে  শৈত্যপ্রবাহ, কমবে দিন-রাতের তাপমাত্রা

তিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে Read more

যুদ্ধবিধ্বস্ত গাজা সফরে গেলেন নেতানিয়াহু
যুদ্ধবিধ্বস্ত গাজা সফরে গেলেন নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজায় বিরল সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১৫ এপ্রিল) তিনি এ সফর করেন বলে জানিয়েছে তার কার্যালয়। Read more

বিসিবি সভাপতির পদ ফিরে পেতে হাইকোর্টে ফারুক
বিসিবি সভাপতির পদ ফিরে পেতে হাইকোর্টে ফারুক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন ফারুক আহমেদ। রোববার (১ জুন) বিচারপতি Read more

বাংলাদেশের স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং বৈশ্বিক প্রেক্ষাপট
বাংলাদেশের স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং বৈশ্বিক প্রেক্ষাপট

জনগণের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি জনকল্যাণমূলক রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। তবে, বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যার স্বাস্থ্য চাহিদা ও সীমিত Read more

ঝালকাঠির বাসন্ডা সেতুতে আবারও ফাটল, যানজটে ভোগান্তি
ঝালকাঠির বাসন্ডা সেতুতে আবারও ফাটল, যানজটে ভোগান্তি

ঝালকাঠির গুরুত্বপূর্ণ যোগাযোগস্থল বাসন্ডা সেতুতে আবারও ফাটল দেখা দিয়েছে। সোমবার সকালে বেইলি সেতুর পশ্চিম প্রান্তে নতুন করে এ ফাটল ধরা Read more

মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে রিকশা চালককে খুন
মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে রিকশা চালককে খুন

নাটোরে মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে খোরশেদ আলী নামে এক রিকশা চালককে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত এসএসসিপরীক্ষার্থী সোলেমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন