চেক জালিয়াতি মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে অবস্থিত তার নিজ রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, শামসুদ্দোহাকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়েছে।উল্লেখ্য, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা এবং তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ৬৬ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৯৮১ টাকার সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম গত বছরের জুলাই মাসে এ চার্জশিট জমা দেন। দুদকের সূত্রমতে, সাবেক এই পুলিশ কর্মকর্তা বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ছিলেন। চাকরি করার সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ আয় করেন। এসব অর্থ বিভিন্ন তফশিলি ব্যাংকের হিসাবে সন্দেহজনক উৎসের অসামঞ্জস্যপূর্ণ ও অস্বাভাবিক লেনদেন করেন। এই প্রক্রিয়ায় তিনি ২১ কোটি ৫ লাখ ২৫ হাজার টাকা ব্যাংক হিসাবে জমার পর বিভিন্ন প্রক্রিয়ায় তুলে তার অবস্থান প্রকৃতি, উৎস, মালিকানা আড়াল করার চেষ্টা করেছেন।আরও জানা যায়, দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার ২২১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনসহ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। এছাড়া দুদকের অনুসন্ধানে ২ কোটি ৮৭ লাখ ৩ হাজার ৭৮ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। যে কারণে তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ২৭(১) এবং ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে। এ ছাড়া তার স্ত্রীর বিরুদ্ধে ২৮ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৮৯১ টাকার সম্পদের তথ্য গোপন করা এবং ২৭ কোটি ৪৮ লাখ ৮২ হাজার ৪৯১ টাকার জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের সামনে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ
বাংলাদেশের সামনে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৭৯ রানের টার্গেট দিয়েছে সফরকারী পাকিস্তান বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শের-ই-বাংলা Read more

তিব্বত ইস্যুতে ভারতকে নাক গলাতে নিষেধ করল চীন
তিব্বত ইস্যুতে ভারতকে নাক গলাতে নিষেধ করল চীন

তিব্বত ইস্যুতে ভারতকে হস্তক্ষেপ না করার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে চীন। শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

সাত কলেজের চলমান শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভূক্তের দাবি
সাত কলেজের চলমান শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভূক্তের দাবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশে সাত কলেজের স্নাতক পর্যায়ের চলমান সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভূ্ক্ত করাসহ ৩ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। Read more

বরিশালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
বরিশালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

বরিশালের কাশিপুরে ভয়াবহ এক পারিবারিক বিরোধ রূপ নিয়েছে নৃশংস হত্যাকাণ্ডে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার বিল্লবাড়ি এলাকায় উত্তেজিত জনতা পুলিশের Read more

স্ত্রীসহ পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রীসহ পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা, স্বর্ণ চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও Read more

কালকিনিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মুখ খুললেই হত্যার হুমকি
কালকিনিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মুখ খুললেই হত্যার হুমকি

মাদারীপুরের কালকিনিতে নাকের সামনে চেতনানাশক দিয়ে ৮ বছরের এক শিশুকে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনা কাউকে বললে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন