ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া হলেও, মিরাজের পর থেকে নামাজের বর্তমান রীতি চালু হয়। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসাবে নামাজই একমাত্র মাধ্যম। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।’রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের তাগিদ পেয়েছেন। কুরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ও ফায়েদা সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন।আজ রোববার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২৩ ভাদ্র ১৪৩২ বাংলা, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর – ৪:২৭ মিনিট।  জোহর – ১২:০০ মিনিট।  আসর – ৪:২৫ মিনিট।  মাগরিব – ৬:১৫ মিনিট।  ইশা – ৭:৩০ মিনিট।  আজ সূর্যাস্ত – ৬:১০ মিনিট।  আজ সূর্যোদয় – ৫:৪১ মিনিট।  বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে:  চট্টগ্রাম: -০৫ মিনিট।  সিলেট: -০৬ মিনিট।  যোগ করতে হবে:  খুলনা: +০৩ মিনিট।  রাজশাহী: +০৭ মিনিট।  রংপুর: +০৮ মিনিট।  বরিশাল: +০১ মিনিট।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাংনীতে ইটভাটায় অভিযানে এক লক্ষ টাকা জরিমানা
গাংনীতে ইটভাটায় অভিযানে এক লক্ষ টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ই Read more

সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সোনারগাঁ Read more

গজারিয়ায় গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন
গজারিয়ায় গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, বসতঘর ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে গজারিয়ার Read more

এসএ গেমসের পরেই ‘বাংলাদেশ গেমস’ আয়োজনের পরিকল্পনা
এসএ গেমসের পরেই ‘বাংলাদেশ গেমস’ আয়োজনের পরিকল্পনা

দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৪তম আসর বসতে যাচ্ছে ২০২৬ সালের জানুয়ারিতে।  দীর্ঘদিন পর আবারও এই টুর্নামেন্ট Read more

কালিয়াকৈরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ
কালিয়াকৈরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোঃ আজিজুর রহমান (৫৫), মাইটিভি কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও Read more

৫৫ লাখ টাকা ছিনতাই, নগদ কর্মকর্তা ও কার চালক পুলিশের হেফাজতে
৫৫ লাখ টাকা ছিনতাই, নগদ কর্মকর্তা ও কার চালক পুলিশের হেফাজতে

যশোরের মণিরামপুরে প্রাইভেটকার থামিয়ে নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তারা হলেন নগদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন