আরব লীগের মন্ত্রীদের একটি প্রতিনিধিদলকে অধিকৃত পশ্চিম তীরে প্রবেশের অনুমতি না দিয়ে ইসরায়েল চরমপন্থা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। আম্মানে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রিন্স ফয়সাল। রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে দেখা করতে আরব প্রতিনিধিদলের জর্ডান, মিশর এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আম্মানে ওই যৌথ সংবাদ সম্মেলন হয়। সৌদি বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে রিয়াদ থেকে এএফপি এই খবর জানায়।এর আগে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তারা বলেন, শনিবার ইসরায়েল জানিয়েছে, তারা রবিবারের পরিকল্পিত বৈঠকের অনুমতি দেবে না। ওই বৈঠকটি জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীদের নিয়ে হওয়ার কথা ছিল।এই বিষয়ে সৌদি মন্ত্রী বলেন, ‘পশ্চিম তীরে কমিটির সফরে ইসরায়েলের অস্বীকৃতি তার চরমপন্থা প্রদর্শন এবং শান্তিপূর্ণ প্রচেষ্টার বিরোধিতা করাকে বোঝায়। ইসরায়েলের এই অহংকার মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা দ্বিগুণ করতে আমাদের ইচ্ছাকে আরো শক্তিশালী করে।’এদিকে, একজন ইসরায়েলি কর্মকর্তার দাবি, আরব মন্ত্রীরা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি উস্কানিমূলক বৈঠকে অংশ নিতে গাজা সফরের পরিকল্পনা করছিলেন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ‘এই সফরে বাধা দেয়া মানে, একটি ন্যায্য আরব-ইসরায়েলি মীমাংসার যেকোনো সুযোগকে নষ্ট করা।’অন্যদিকে, ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়টি নিয়ে আলোচনার জন্য ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ সভাপতিত্বে ১৭-২০ জুন নিউইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এই বৈঠক সম্পর্কে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানান, সম্মেলনে গাজায় যুদ্ধবিরতির পর নিরাপত্তা ব্যবস্থা এবং ফিলিস্তিনিদের তাদের ভূমিতে থাকা নিশ্চিত করার জন্য পুনর্গঠন পরিকল্পনা এবং তাদের উচ্ছেদের যেকোনো ইসরায়েলি পরিকল্পনা ব্যর্থ করার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হতে পারে।এছাড়া এই সফর আটকানোর বিষয়ে মন্তব্য করতে গিয়ে ইসরায়েলি আরব আইনপ্রণেতা আয়মান ওদেহ বলেছেন, ‘আরব পররাষ্ট্রমন্ত্রীদের প্রতিনিধিদলের লক্ষ্য ছিল গাজা যুদ্ধের অবসান। ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা বাড়ানো এবং ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি রোডম্যাপ তৈরির জন্য সৌদি-ফরাসি জাতিসংঘের উদ্যোগকে সমর্থন করা।’ -বাসসএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-চীনসহ ২৩ দেশকে প্রধান মাদক পাচারকারী বললেন ট্রাম্প
ভারত-চীনসহ ২৩ দেশকে প্রধান মাদক পাচারকারী বললেন ট্রাম্প

ভারত, আফগানিস্তান, চীন ও পাকিস্তানসহ বিশ্বের ২৩টি দেশকে বড় ধরনের মাদক পাচারকারী দেশ হিসেবে ঘোষণা করেছেন  ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তার Read more

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ইতোমধ্যে ব্যর্থতা হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজেও এগিয়েছিল লঙ্কানরা। তবে দুর্দান্ত পারফরম্যান্স Read more

পাকিস্তানে ম্যাচ চলাকালীন ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণ
পাকিস্তানে ম্যাচ চলাকালীন ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ারে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়াও বেশ Read more

ভারতীয়দের ভুয়া খবর না ছড়াতে বললেন রোহিত শর্মা
ভারতীয়দের ভুয়া খবর না ছড়াতে বললেন রোহিত শর্মা

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের মধ্যে দুই দেশের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ Read more

চকরিয়ায় অপহরণের ১৪ দিন পর ব্যবসায়ীকে বস্তাবন্দি জীবিত উদ্ধার
চকরিয়ায় অপহরণের ১৪ দিন পর ব্যবসায়ীকে বস্তাবন্দি জীবিত উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় ব্যবসায়ী জিয়া উদ্দিন কাজলকে বস্তাবন্দী অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে অপহরণের ১৪ দিন পর Read more

অভিনেতা থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
অভিনেতা থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির চেন্নাইয়ের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। বাড়ানো হয়েছে বিজয়ের তামিলনাডুর নীলঙ্করাই এলাকার বাড়ির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন