বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলায় শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।মঙ্গলবার(২২ এপ্রিল) বেলা ২টার দিকে টঙ্গীর কলেজগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম আলাউদ্দিন মিয়া। তিনি টঙ্গীর পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ)’ গাজীপুর জেলা শাখার সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। বিকেলে র‍্যাব-১-এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।র‍্যাব জানায়, হত্যাচেষ্টার অভিযোগে উত্তরা পূর্ব থানায় একটি ও পশ্চিম থানায় আরও একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর র‍্যাব কার্যালয়ে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ রাতে তাঁকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তরের পর পুলিশ তাঁকে আদালতে পাঠাবে।টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে আলাউদ্দিন মিয়াকে র‍্যাবের একটি দল গ্রেপ্তার করেছে। টঙ্গী পশ্চিম থানায় তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। তাঁকে র‍্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কমিটি বাতিলের দাবিতে উত্তাল বোয়ালমারী, নিতাই রায় চৌধুরীর গাড়ি ঘেরাও
কমিটি বাতিলের দাবিতে উত্তাল বোয়ালমারী, নিতাই রায় চৌধুরীর গাড়ি ঘেরাও

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নবগঠিত উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। বুধবার (৫ নভেম্বর) বিকেলে পদবঞ্চিত নেতাকর্মীরা Read more

চলন্ত ট্রেন থেকে মাথা বের করতেই ওভারব্রিজে ধাক্কা, প্রাণ গেল যাত্রীর
চলন্ত ট্রেন থেকে মাথা বের করতেই ওভারব্রিজে ধাক্কা, প্রাণ গেল যাত্রীর

নাটোরের চলন্ত ট্রেন থেকে মাথা বের করতেই ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত পরিচয়ে (৪৫) এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ Read more

পথে পথে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
পথে পথে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা Read more

পাহাড়ের গাছে ঝুলছিল অজ্ঞাত যুবকের লাশ
পাহাড়ের গাছে ঝুলছিল অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ের গাছে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত (৫০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার সময় উপজেলার Read more

পাঁচ জেলায় ১০৫ কিমি জুড়ে মশাল প্রজ্জ্বলন, মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হুঁশিয়ারি
পাঁচ জেলায় ১০৫ কিমি জুড়ে মশাল প্রজ্জ্বলন, মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হুঁশিয়ারি

জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবিতে একযোগে পাঁচ জেলায় ১০৫ কিলোমিটার জুড়ে মশাল প্রজ্জ্বলন করা হয়েছে। লালমনিরহাট, Read more

কৃষি ও পুষ্টি উদ্যোক্তা বিকাশে নাগরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি ও পুষ্টি উদ্যোক্তা বিকাশে নাগরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হলো ‘এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতাভুক্ত বিশেষ কংগ্রেস।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন