স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প স্থায়ীভাবে করা হবে এবং যত অবৈধ অস্ত্র আছে তা ধাপে ধাপে উদ্ধার করা হবে।শনিবার (০৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে সদ্য স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।উপস্থিত সাংবাদিকরা মুন্সীগঞ্জের আলু চাষীদের দুর্দশার চিত্র তার সামনে তুলে ধরলে তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। আলু চাষীরা যাতে ন্যায্য দাম পায় সেজন্য আমরা আলুর মূল্য নির্ধারণ করে দিয়েছি। আলুর মূল্য নির্ধারণ করে দেওয়ার পরও হিমাগার থেকে আলু বের হচ্ছে না।’এদিকে, এ সফরের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করছে স্থানীয়রা। তবে তাদের একাংশের দাবি, স্থায়ী পুলিশ ক্যাম্প যেন এলাকার মধ্যবর্তী ও নিরপেক্ষ কোনো স্থানে স্থাপন করা হয়, কারণ এলাকায় এক গ্রুপ বিতাড়িত হয়ে আরেক গ্রুপ প্রবেশ করেছে।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মুন্সীগঞ্জের সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।প্রসঙ্গত, গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নে নৌ ডাকাতদের অপতৎপরতা কমাতে গত ২২ আগস্ট ইউনিয়নটির জামালপুর গ্রামে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়। ক্যাম্প চালু হওয়ার পর ২৫ আগস্ট অস্থায়ী ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে পুলিশকে লক্ষ্য করে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ ও ৪/৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় জলদস্যুরা। বিষয়টি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করলে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় এখনো পর্যন্ত ৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮
ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশ ঘানার প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ মোট আটজন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে ৩ জন ক্রু ও Read more

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি ১৯ দিন
শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি ১৯ দিন

চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ১ জুন Read more

ফের আরাকান আর্মির হাতে অপহৃত ১৩ জেলে
ফের আরাকান আর্মির হাতে অপহৃত ১৩ জেলে

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা কক্সবাজারের টেকনাফের নাফ নদের মোহনা থেকে আবারও ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে Read more

আগামী নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা যে কারণে
আগামী নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা যে কারণে

সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করায় নির্বাচনের সময় তাদের বিচারিক ক্ষমতার প্রশ্নে নানা আলোচনা তৈরি হয়েছে। নির্বাচনকালীন বিচারক ক্ষমতা Read more

গাজার ক্ষুধার্ত মানুষের জন্য সাগরে খাদ্য ভাসাচ্ছেন মুসলিমরা
গাজার ক্ষুধার্ত মানুষের জন্য সাগরে খাদ্য ভাসাচ্ছেন মুসলিমরা

ফিলিস্তিনের গাজার ক্ষুধার্ত মানুষের জন্য বোতলে করে সাগরে খাদ্য ভাসাচ্ছেন মিসরের সাধারণ মানুষ। একজন মিসরীয়কে সাগরে খাদ্য ভাসানোর সময় গাজাবাসীর Read more

নিরপরাধ মানুষ হত্যাকারী অভিশপ্ত ও চিরজাহান্নামি
নিরপরাধ মানুষ হত্যাকারী অভিশপ্ত ও চিরজাহান্নামি

ইসলামে বড় অপরাধ ও পাপসমূহের একটি হলো নিরপরাধ মানুষ হত্যা বা খুন। মানুষের হক সম্পর্কিত সবচেয়ে বড় অপরাধ এটি। ইসলামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন