চুয়াডাঙ্গা অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অপরাধে অনলাইন জুয়াসাইট 1xBet এর মাস্টার এজেন্ট শুভংকর কুমার দাস (২৩) ও তার সহযোগী হাফিজুল ইসলাম হ্যাপিকে (২৫) গ্রেফতার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গা।এসময় তাদের নিকট থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের দামী স্মার্ট ফোন ও সিম উদ্ধার করা হয়। তাদের নিকট থেকে উদ্ধারকৃত ফোনে অনলাইন জুয়া খেলা সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন-1xBet, Reddy, MelBet, MobCash, Teligram, Binance, bKash, SellFin, Nagad, Rocket লগইন অবস্থায় ছিল।জেলা পুলিশ সূত্রে জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) এর ইনচার্জ পুলিশ পরিদর্শক সামসুদ্দোহার নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক সৌমিত্র সাহা, মুহিদ হাসান, সহকারি উপ-পুলিশ পরিদর্শক রজিবুল, রমেন, আরিফ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার দিনগত সাড়ে ৩ টার সময় দামুড়হুদা উপজেলার জয়রামপুর দাসপাড়ায় অভিযান চালিয়ে জয়রামপুর গ্রামের দয়াল দাসের ছেলে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট শুভংকর কুমার দাস এবং একই উপজেলার ডুগডুগি গ্রামের সাহাদৎ হোসেনের ছেলে মো. হাফিজুল ইসলাম হ্যাপিকে গ্রেফতার করেন।এসময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ফোন পর্যালোচনা করে দেখা যায় আসামী শুভংকর অনলাইন জুয়াসাইট 1xBet এর মাস্টার এজেন্ট। সে দামুড়হুদা থানাসহ আশপাশ এলাকার উঠতি বয়সী যুবকদের টার্গেট করে তাদের ফোনে জুয়ার বিভিন্ন ধরণের অ্যাপস ইন্সটল করে জুয়ার সাইটে রেজিস্ট্রেশন করে দিয়ে অনলাইন জুয়া খেলায় প্রলুব্ধ করছে। যুবসমাজ অনলাইন জুয়া খেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে এবং ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) বলেন, বাংলাদেশে প্রচলিত 1xBet, MelBet সহ যতগুলো বেটিং সাইট রয়েছে তার বেশিরভাগই রাশিয়া থেকে নিয়ন্ত্রণ করা হয়। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নির্দিষ্ট নম্বরে টাকা পাঠালে ব্যালেন্স যোগ হয়ে যায় এবং দেশের টাকা বাইরে চলে যায়। ব্যালেন্স যুক্ত হওয়ার পরে সাইটগুলোতে বিভিন্ন ধরনের জুয়া খেলার যে অপশন রয়েছে সেগুলো থেকে যেকোনো একটি পছন্দ অনুযায়ী অ্যাকাউন্ট হোল্ডার খেলতে পারে। বিভিন্ন দেশে স্থানীয়ভাবে নিয়ন্ত্রণের জন্য এজেন্ট নিয়োগ করা হয়। জুয়ার এজেন্টরা অনলাইন জুয়া সংশ্লিষ্ট অ্যাপস পরিচালনা করতে পারে টেকনিক্যালি দক্ষ এমন লোক নিয়োগ দেয়। সরকার অনলাইন জুয়া প্রতিরোধে সাজাসহ মোটা অংকের আর্থিক জরিমানার বিধান রেখে সাইবার সুরক্ষা আইনটি অনুমোদন করেছেন।তিনি অনলাইন জুয়াসহ সকল অপরাধ নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা ও অনলাইন জুয়ায় আকৃষ্ট যুবকদের ধ্বংসের দিক থেকে ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন করার অনুরোধ জানান। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় অনলাইন জুয়া প্রতিরোধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রায়পুরে পারিবারিক বিরোধ মীমাংসার নামে ধর্ষণের অভিযোগ
রায়পুরে পারিবারিক বিরোধ মীমাংসার নামে ধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধ মীমাংসার ঘটনাকে কেন্দ্র করে এক বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত নেতা Read more

শ্রীপুরে প্রেমে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা, চিরকুটে করুণ বার্তা
শ্রীপুরে প্রেমে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা, চিরকুটে করুণ বার্তা

গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসার বন্ধ ঘর থেকে তানজিলা (২৬) নামের এক নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ Read more

জীবননগরে গলায় ফাঁস দিয়ে ও কীটনাশক পান করে ২ যুবকের আত্মহত্যা
জীবননগরে গলায় ফাঁস দিয়ে ও কীটনাশক পান করে ২ যুবকের আত্মহত্যা

জীবননগর উপজেলায় বসত বাড়ির মধ্যে গলায় ফাঁস দিয়ে হাসান (১৮) এবং কীটনাশক পান করে ছাব্বির (১৮) নামে ২ যুবক আত্মহত্যা Read more

মাদকের ভয়াবহ ছোবল থেকে রেহাই পাচ্ছে না নারীরাও!
মাদকের ভয়াবহ ছোবল থেকে রেহাই পাচ্ছে না নারীরাও!

শুধু পুরুষ নয়; বরিশালে ভয়াবহ হারে বেড়েছে নারী মাদকসেবীদের সংখ্যা। মাদক সেবনের করুণ পরিণতির শিকার হয়ে অনেকেই চিকিৎসার জন্য নিরাময় Read more

ইউক্রেনের আরও তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিলো রাশিয়া
ইউক্রেনের আরও তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিলো রাশিয়া

পূর্ব ইউক্রেনের আরও তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের প্রিভিলিয়া এবং খারকিভ অঞ্চলের Read more

গোলাপগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার
গোলাপগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় হিরা মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।রবিবার (০৩ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন