ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ায় গুরুতর আহত হন বাংলাদেশি দুই শিক্ষার্থী। আহত দুই শিক্ষার্থী হলেন, আয়মান সরকার রাজিত (২০) ও হাসিবুল হাসান চৌধুরী (২১)। এই ঘটনার ১০ দিন পার হলেও জ্ঞান ফেরেনি হাসপাতালে চিকিৎসাধীন আয়মানের (২০)।গত ২৭ আগস্ট রাত আনুমানিক দুইটায় দক্ষিণ কোরিয়ার গাংওন-দো প্রদেশের বংপো এলাকায় স্কুটি দুর্ঘটনা ঘটে। মূলত সড়কের নিরাপত্তা বিধি অমান্য করে তারা তিনজন এক স্কুটিতে যাচ্ছিলেন, পথিমধ্যে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা।আহত আয়মান সরকার রাজিত কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ফতেহাবাদ গ্রামের বাসিন্দা, তার পিতার নাম নান্নু মিয়া সরকার। হাসিবুল হাসান চৌধুরী একই উপজেলার ধামতী গ্রামের বাসিন্দা, তার পিতার নাম ওমর ফারুক চৌধুরী। তারা দুজনেই ঘনিষ্ঠ বন্ধু। তারা পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের সাবেক ছাত্র এবং বর্তমানে কিউংডং বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগে অধ্যয়নরত। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমিয়েছিলেন এই দুই শিক্ষার্থী।দুর্ঘটনার দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই শিহাবের স্কুটিতে করে রওনা হন তারা। পথে একটি স্পিডব্রেকারে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনজনই। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।আহতদের মধ্যে স্কুটি চালক গোলাম কিবরিয়া শিহাবের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়, তিনি ২০২৩ সালে পড়াশোনার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া আসেন।আহতরা ওনজু সেভেরেন্স খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় তারা এখনো অচেতন অবস্থায় আছেন। হাসিবের জ্ঞান ফিরলেও সে কাউকে চিনতে পারছেনা। এদিকে আয়মানের এখনো জ্ঞান ফিরেনি, আগামী সোমবার তাকে পরবর্তী ধাপের অপারেশন করা হবে।এদিকে, দুর্ঘটনার খবরে পরিবার-পরিজনরা গভীর শোকে ভেঙে পড়েছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে বাবা-ছেলেকে কুপিয়ে জখম
ঝিনাইদহে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া নামক স্থানে বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৭ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা Read more

শরীয়তপুরে ৩০টি হাতবোমা উদ্ধার, নাশকতার আশঙ্কা পুলিশের
শরীয়তপুরে ৩০টি হাতবোমা উদ্ধার, নাশকতার আশঙ্কা পুলিশের

শরীয়তপুরের নড়িয়া উপজেলার এক পরিত্যক্ত বাড়ি থেকে পাঁচটি বালতিতে রাখা অন্তত ৩০টি শক্তিশালী হাতবোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

লামায় ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ১২
লামায় ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ১২

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন ২নং ওয়ার্ড পোলাউপাড়া সড়কে ধান বোঝাই একটি ট্রাক (টিএস) গাড়ি উল্টে দুর্ঘটনায় মং মেচিং Read more

সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার
সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে।রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় Read more

ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল
ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে নতুন করে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছাবে Read more

দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দিনাজপুর শহরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার দুই ধারের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন