সিলেটের গোলাপগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় হিরা মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।রবিবার (০৩ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণবাগ উত্তরপাড়া এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।নিহত বৃদ্ধ হিরা মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণবাগ উত্তরপাড়া গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।জানা যায়, রবিবার রাতে হিরা মিয়ার বাড়ি থেকে অনুমান ৭০ গজ দূরে রাস্তার পার্শ্বে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান লোকজন। এরপর তার বাড়ির লোকজন বিষয়টি থানায় পুলিশকে অবগত করলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বাংলাদেশকে অবমাননা মেনে নিব না, গোলামীর দিন শেষ’
‘বাংলাদেশকে অবমাননা মেনে নিব না, গোলামীর দিন শেষ’

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে Read more

লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  শাহাদাত বার্ষিকী পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, লামা উপজেলা ও পৌর Read more

মেসিকে নিষিদ্ধ করায় ক্ষুব্ধ আর্জেন্টাইন কোচ
মেসিকে নিষিদ্ধ করায় ক্ষুব্ধ আর্জেন্টাইন কোচ

মেজর লিগ সকারের (এমএলএস) একটি বিতর্কিত সিদ্ধান্তে সরাসরি প্রশ্ন তুলেছেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার Read more

এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা
এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা

যশোরে শ্রাবণ ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটায় জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার রুপদিয়ার রুদ্রপুরের শ্যামল Read more

সাবেক প্যানেল মেয়র বাহার ৪ মামলায় কারাগারে
সাবেক প্যানেল মেয়র বাহার ৪ মামলায় কারাগারে

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও নগরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার আদালতে আত্মসমর্পণ করেছেন। তার Read more

সাংবাদিক টিপু’র মুক্তি ও ইউএনও’র শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ
সাংবাদিক টিপু’র মুক্তি ও ইউএনও’র শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ

দৈনিক কালের কন্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু’র মুক্তি ও তথ্য চাওয়ায় সাংবাদিককে কারাদণ্ড দেয়ার ঘটনায় তালা ইউএনও’র শাস্তির দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন