জীবননগর উপজেলায় বসত বাড়ির মধ্যে গলায় ফাঁস দিয়ে হাসান (১৮) এবং কীটনাশক পান করে ছাব্বির (১৮) নামে ২ যুবক আত্মহত্যা করেছে।জানা গেছে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হাসাদাহ গ্রামের মাঝের পাড়ায় আব্দুস সালামের ছেলে হাসান আলী নিজ ঘরের বাঁশের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।হাসান পেশায় একজন ট্রাকের ড্রাইভার ছিলেন। বেশ কিছুদিন আগে ট্রাকের ডালায় মাথায় আঘাত লেগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এতে তিনি প্রচণ্ড রাগী ও খিটখিটে মেজাজের হয়ে পড়েন। মাথার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহননের পথ বেছে নেন বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন।অপরদিকে, শুক্রবার সন্ধ্যায় কীটনাশক পান করে ছাব্বির হোসেন নামের আরেক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ছাব্বির বেনীপুর গ্রামের আবু তালেবের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, ছাব্বির তার মায়ের কাছে ১০০ টাকা চেয়েছিল, কিন্তু তার মা সেটা না দেওয়ার কারণে অভিমানে বাড়িতে রাখা কীটনাশক পান করে। কীটনাশক পান করার পর পরিবারের লোকজন গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর ছাব্বির হোসেনের মৃত্যু হয়।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, দুটি আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও তদন্তপূর্বক পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতারে মার্কিন ঘাঁটিতে কর্মকর্তাদের ফেরাতে শুরু করল যুক্তরাষ্ট্র
কাতারে মার্কিন ঘাঁটিতে কর্মকর্তাদের ফেরাতে শুরু করল যুক্তরাষ্ট্র

কাতারে মার্কিন বিমানঘাঁটিতে নিরাপত্তা সতর্কতার স্তর হ্রাস করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) এ ঘাঁটিতে উচ্চ সতর্কতার জারি করা হয়। এর Read more

ওয়াশিংটনে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিল এয়ার ইন্ডিয়া
ওয়াশিংটনে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিল এয়ার ইন্ডিয়া

ভারতের দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে ভারতীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া। সোমবার (১১ আগস্ট) তারা এ ঘোষণায় জানায়, Read more

বেনাপোল সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বেনাপোল সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, থ্রি-পিস, টু-পিস, টি-শার্ট, পাতার Read more

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষৎ করতে অতিথি ভবন যমুনায় গিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. Read more

কুমিল্লায় পুলিশ হেফাজতে বিএনপি কর্মীর মৃত্যু
কুমিল্লায় পুলিশ হেফাজতে বিএনপি কর্মীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশ হেফাজতে শেখ জুয়েল (৪৫) নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে কুমিল্লার মুরাদনগর Read more

চট্টগ্রামে মুক্তি পেলো ছাত্রসেনার ২১ কর্মী, জেলগেটে সংবর্ধনা ও ফুল দিয়ে বরণ
চট্টগ্রামে মুক্তি পেলো ছাত্রসেনার ২১ কর্মী, জেলগেটে সংবর্ধনা ও ফুল দিয়ে বরণ

মব জাস্টিসের শিকার হয়ে মৃত্যুবরণ করা ঢাকা মহানগর ছাত্রসেনার সাবেক সভাপতি শহীদ ইমাম মাওলানা রইস উদ্দিন (রহ.)’র হত্যাকান্ডের বিচার দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন