রাজবাড়ী জেলার গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রাতেই গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম।ওসি রাকিবুল বলেন, ‘গতকালকের ঘটনায় আমাদের ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া আমাদের দুইটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় অজ্ঞাতনামা ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার ব্যক্তিকে আসামি করে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।’রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, ‘গতকাল বিক্ষুব্ধ জনতা গোয়ালন্দের নুরাল পাগলের দরবার শরীফে হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তখন পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় আমাদের দুইটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেছে। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।’এদিকে রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।উল্লেখ্য, শুক্রবার (৫ আগস্ট) জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডে নুরাল পাগলের দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন

চট্টগ্রাম সীতাকুণ্ডে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল ক্যাডারের চুরিকাঘাতে কলিমুদ্দিন (৩৩) নামের এক স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন হয়েছে। সে উপজেলার Read more

দুপুরের মধ্যে যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। Read more

বাংলাদেশিদের নতুন নিয়মে প্রবেশ করতে হবে শ্রীলঙ্কায়
বাংলাদেশিদের নতুন নিয়মে প্রবেশ করতে হবে শ্রীলঙ্কায়

বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কার বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা থাকলেও সেটির পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যেতে ইচ্ছুক পর্যটকদের আগে থেকেই Read more

সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে সিটি করপোরেশন
সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে সিটি করপোরেশন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টার দিকে Read more

আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় অবস্থান ধরে রেখেছি: নিরাপত্তা উপদেষ্টা
আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় অবস্থান ধরে রেখেছি: নিরাপত্তা উপদেষ্টা

আজ আমরা সম্ভাব্য ৩৫ শতাংশ পালটা শুল্ক এড়াতে পেরেছি। এটি আমাদের পোশাক খাত ও লাখও শ্রমিকের জন্য সুখবর। পাশাপাশি, আমরা Read more

গাজীপুরে পুলিশের সামনে চাঁদাবাজদের সাংবাদিককে পেটানোর ভিডিও ভাইরাল
গাজীপুরে পুলিশের সামনে চাঁদাবাজদের সাংবাদিককে পেটানোর ভিডিও ভাইরাল

গাজীপুর নগরের সাহাপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন স্থানীয় কয়েকজন যুবক। এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন