আজ আমরা সম্ভাব্য ৩৫ শতাংশ পালটা শুল্ক এড়াতে পেরেছি। এটি আমাদের পোশাক খাত ও লাখও শ্রমিকের জন্য সুখবর। পাশাপাশি, আমরা আমাদের বৈশ্বিক প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি এবং বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশের নতুন সুযোগ সৃষ্টি করেছি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই ঘোষণা আসার পর শুক্রবার (১ আগস্ট) এক বিবৃতিতে খলিলুর রহমান এসব কথা বলেন।  নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা আমাদের জাতীয় স্বার্থ ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখেই আলোচনার প্রতিটি ধাপ পরিচালনা করেছি। আমাদের পোশাক খাত রক্ষাই ছিল অগ্রাধিকার, তবে আমরা মার্কিন কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছি, যা আমাদের খাদ্য নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের কৃষি রাজ্যগুলোর সঙ্গে সুসম্পর্ক তৈরিতে সহায়ক হবে।বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক নির্বাহী আদেশের মাধ্যমে ৭০টি দেশের আমদানির ওপর সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত নতুন শুল্কহার ঘোষণা করেছেন। চুক্তিগুলো শুধু শুল্ক সংশোধনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এতে দেশীয় নীতিমালার সংস্কার, বাণিজ্য ভারসাম্য, অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোও অন্তর্ভুক্ত। এসব আলোচনার অংশ হিসেবে দেশগুলোকে মার্কিন পণ্য কেনার সুস্পষ্ট প্রতিশ্রুতি দিতে হয়েছে, যাতে মার্কিন বাণিজ্য ঘাটতি হ্রাস পায়।প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ স্পষ্ট করে দিয়েছে যে, প্রতিটি দেশের শুল্ক হার এই সমস্ত ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতির গভীরতা প্রতিফলিত করবে।বাংলাদেশ ২০ শতাংশ শুল্কহার পেয়েছে, যা শ্রীলংকা, ভিয়েতনাম, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী পোশাক রপ্তানিকারক দেশের সঙ্গে তুলনামূলকভাবে সমান। অন্যদিকে ভারত একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে না পারায় ২৫ শতাংশ শুল্কের মুখোমুখি হয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধে যোগ দিচ্ছে ১২ বছরের ইরানি শিশুরা
যুদ্ধে যোগ দিচ্ছে ১২ বছরের ইরানি শিশুরা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক ঘোষণায় জানিয়েছে, এখন থেকে ১২ বছর বয়সি শিশুরাও সরাসরি যুদ্ধকালীন Read more

‘যারা বিএনপিকে মাইনাস করতে যাবে তারা রাজনীতি থেকেই হারিয়ে যাবে’
‘যারা বিএনপিকে মাইনাস করতে যাবে তারা রাজনীতি থেকেই হারিয়ে যাবে’

পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, যারা তারেক রহমানের কথা শুনবে না, তারা বিএনপি করতে পারবে না। বিএনপিকে Read more

সীমানা পুনর্নির্ধারণে শুনানি ২৪-২৭ আগস্ট
সীমানা পুনর্নির্ধারণে শুনানি ২৪-২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রক্রিয়ার অংশ Read more

বাড়ি সীমানা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
বাড়ি সীমানা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ির সীমানা বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত বৃদ্ধের নাম মো:নবিউল হক (৭৫)। সে Read more

আজ শুরু হচ্ছে ২ দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম
আজ শুরু হচ্ছে ২ দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম

রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বিয়ার সম্মেলন’ এবং ‘বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫’। বাংলাদেশের Read more

ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার : বাণিজ্য উপদেষ্টা
ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার : বাণিজ্য উপদেষ্টা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দিন ধরে যে ফ্লাইট বিপর্যয় হয়েছে, তার মাশুল সরকার মওকুফ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন