এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর বদলে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।আগামী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশনের সাধারণ বিতর্ক হবে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করে জাতিসংঘ। এতে দেখা যায়, এবার ভারতের প্রতিনিধিত্ব করবে ‘মন্ত্রীরা’। ভারতের হয়ে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর।এর আগে যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে লেখা ছিল ২৬ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন মোদি।অপরদিকে বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা ২৬ আগস্ট বক্তব্য রাখবেন।চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্টে গিয়েছিলেন মোদি। সেবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। তবে এর কয়েক মাস যেতে না যেতেই মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটে। রাশিয়ার জ্বালানি কেনায় ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্কও আরোপ করেন ট্রাম্প। যা দুই দেশের উষ্ণ সম্পর্কে ফাটল ধরায়।জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তাদের তালিকা অবশ্য সবসময় অস্থায়ী হয়। অর্থাৎ যে কোনো সময় এটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। অধিবেশন শুরুর আগ পর্যন্ত এ তালিকা অব্যাহতভাবে আপডেট হতে থাকবে।অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি উপস্থিত বিশ্ব নেতাদের উদ্দেশ্যে কথা বলবেন। এরপর বক্তব্য রাখার কথা আছে ব্রাজিলের প্রেসিডেন্টের।এদিকে এবারের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স, কানাডা, বেলজিয়ামসহ একাধিক পশ্চিমা দেশ। তবে তাদের এ স্বীকৃতিকে বানচাল করতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে জমি বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, আটক স্বামী-স্ত্রী
মির্জাপুরে জমি বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, আটক স্বামী-স্ত্রী

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হলিদ্রাচালা বংশীনগর এলাকায় Read more

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রাণ গেল ৬ জনের
ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রাণ গেল ৬ জনের

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এ সময়ে ৬৪৭ জন হাসপাতালে ভর্তি Read more

২ মে: নামাজের সময়সূচি
২ মে: নামাজের সময়সূচি

 যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া হলেও মিরাজের Read more

জম্মু-কাশ্মিরের হামলাস্থলে ভারতের সেনা ছিল না কেন?
জম্মু-কাশ্মিরের হামলাস্থলে ভারতের সেনা ছিল না কেন?

ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতের রাজনৈতিক দলগুলো সর্বদলীয় বৈঠকে বসেছিল। সেখানে Read more

কুবির রোটার‍্যাক্ট ক্লাবের কমিটির অনুমোদন
কুবির রোটার‍্যাক্ট ক্লাবের কমিটির অনুমোদন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) রোটার‍্যাক্ট ক্লাবের নতুন সভাপতি ফার্মেসি বিভাগের শিক্ষার্থী তানভীর আনজুম সাজন এবং সাধারণ সম্পাদক ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন