বরগুনার আমতলীতে পুজার পারিজাত ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই সংখ্যালঘু পরিবারের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে এসিড নিক্ষেপের অভিযোগও করেছেন উভয় পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে পৌরসভার ওয়াবদা এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী পৌর শহরের ৪নং ওয়ার্ডের ওয়াবদা সড়কে একটি পারিজাত ফুল গাছ ছিল। প্রতি বছর ওই গাছ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ফুল সংগ্রহ করে পুজা-অর্চনা করতেন। গৌতম কর্মকার অভিযোগ করেন, সঞ্জিব কুন্ডু ও তাপস কুন্ডু গাছটি কেটে ফেলেছেন। অন্যদিকে তাপস কুন্ডুর দাবি, গাছটি কেটেছে পৌরসভা কর্তৃপক্ষ।এ ঘটনায় শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ৬ জন আহত হন। আহতরা হলেন গৌতম কর্মকার, বিথি কর্মকার, দেবব্রত কর্মকার, বিভাস কর্মকার, শুভ কুন্ডু ও নরজিৎ কুন্ডু।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনহাজ উদ্দিন ভূঁইয়া জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত
গাজীপুরে ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

গাজীপুর মহানগরের যোগীতলায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে দুইজন ঘটনা স্থলে নিহত হয়েছে।শনিবার (৫ এপ্রিল) রাত ৮ টার দিকে ঢাকা-বাইপাস সড়কের যোগীতলায় Read more

পরমাণু আলোচনা নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করলো ইরান
পরমাণু আলোচনা নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করলো ইরান

পরমাণু আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই এ দাবি প্রত্যাখ্যান Read more

ইশরাককে শপথ না পড়াতে রিটের আদেশ বৃহস্পতিবার
ইশরাককে শপথ না পড়াতে রিটের আদেশ বৃহস্পতিবার

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজও হয়েছে। আগামীকাল Read more

বরিশালে ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
বরিশালে ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রির সমমান চাই এ শ্লোগানে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি Read more

নুরুল হক নুরের ওপর হামলায় জামায়াতের তীব্র নিন্দা
নুরুল হক নুরের ওপর হামলায় জামায়াতের তীব্র নিন্দা

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ Read more

রাবিতে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন শুরু শনিবার
রাবিতে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন শুরু শনিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাবের (রুয়েক) উদ্যোগে আগামী শনিবার (৬ সেপ্টেম্বর) শুরু হচ্ছে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন-২০২৫। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন