রাজধানীর বিজয়নগরে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, হঠাৎ একদল লোক জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা ভেতরের কিছু আসবাবপত্র ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে।এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পৌনে ৭টার দিকে কিছু মানুষ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসে। পরে তারা অফিসকে টার্গেট করে কয়েক দফা হামলা চালায় এবং পরে অগ্নিসংযোগ করে।আরেক প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানি বলেন, হঠাৎ কয়েকজন যুবক স্লোগান দিতে দিতে এসে অফিসে ঢুকে ভাঙচুর শুরু করে। এরপর ধোঁয়া বের হতে দেখি। পুলিশ আসার পর তারা ছত্রভঙ্গ হয়ে যায়।জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম ভুঁইয়া অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের ব্যানারসহ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দিয়েছে। তারা জাতীয় পার্টি নিষিদ্ধ দাবিতে স্লোগান দিতে দিতে আগুন দেয়।তিনি বলেন, জাতীয় পার্টি নিষিদ্ধ চায়, কেন আমরা নির্বাচন অংশ নিয়েছি এই কারণে? তাহলে যারা ছাত্রলীগ করেছে তারা এখন এনসিপি করেছে। তাহলে তাদের আগে নিষিদ্ধ হওয়া দরকার। কারণ তারা তো সরাসরি ছাত্রলীগ করেছে। তিনি আরও বলেন, বিএনপিসহ ৩২ দল নির্বাচন অংশ নিয়েছে, তাহলে তাদেরও নিষিদ্ধ হওয়া দরকার। আসলে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির একটা অবস্থানে দাঁড়িয়েছে, আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিরোধী দল হবো। এই কারণে নির্বাচন পেছাতে এগুলো করা হচ্ছে।এর আগেও একাধিকবার জাতীয় পার্টির এ কার্যালয়ে হামলা চালানো হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুলে বিমান বিধ্বস্ত: মেয়েকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা
স্কুলে বিমান বিধ্বস্ত: মেয়েকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা

মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন মেহেরপুরের গাংনী উপজেলার মেয়ে উম্মে হাবিবা রজনী। কিন্তু ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান Read more

শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা আটক, ছাড়া পেল একজন
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা আটক, ছাড়া পেল একজন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান নেতাদের আবাসিক হলে অবস্থান করা ৩ জন Read more

আবারও বিয়ে করলেন নারী উদ্যোক্তা তনি
আবারও বিয়ে করলেন নারী উদ্যোক্তা তনি

স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুর এক বছর যেতেই ফের বিয়ে করলেন দেশের বহুল আলোচিত-সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। Read more

নেশাখোর ছেলের দৌড়ানিতে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু!
নেশাখোর ছেলের দৌড়ানিতে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু!

যশোরে নেশাখোর ছেলের দৌড়ানিতে অসুস্থ হয়ে বৃদ্ধ আব্দুর রহমান ফারাজীর (৭৭) মৃত্যু হয়েছে। নেশাখোরসোমবার (১৯ মে) দুপুরে শহরের পূর্ব বারান্দী মোল্যাপাড়ায় Read more

কাল যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা, প্রাধান্য পাবে পাচারের অর্থ ফেরত আনা
কাল যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা, প্রাধান্য পাবে পাচারের অর্থ ফেরত আনা

৪ দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার (৯ জুন) যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে বাকিংহাম প্যালেসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন