স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুর এক বছর যেতেই ফের বিয়ে করলেন দেশের বহুল আলোচিত-সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। বর্তমান স্বামীর নাম মো. সিদ্দিক। স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তনি। এদিকে সিদ্দিকও নিজের ফেসবুকে দুইজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।আজ সোমবার (১৩ অক্টোবর) রাতে সিদ্দিক তার ফেসবুকে ছবি শেয়ার করে লেখেন, ‘আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।’সিদ্দিকের পোস্টে স্পষ্ট, তনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এদিকে তনিও তেমন ইঙ্গিত দিয়ে জন্মদিনের ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন সিদ্দিককে। সেখানে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্‌যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।’সিদ্দিকের স্ত্রী সম্বোধন এবং তনির বিশেষ সম্বোধনে নেটিজেনরা নিশ্চিত যে, স্বামীর মৃত্যুর বছর না ঘুরতেই বিয়ের পিঁড়িতে বসেছেন এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার। মন্তব্যের ঘরে অনেকেই তা প্রকাশ করেছেন। তবে বিষয়টি নিয়ে তনি এখনও মুখ খোলেননি।গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তনি ও তাঁর প্রয়াত স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়তে হয়েছে এই নারী উদ্যোক্তাকে।প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নিয়েছিলেন তনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় ট্রেনের নিচে আত্মহত্যা করা সেই পরিবারের পাশে কৃষি অফিসার
বাঘায় ট্রেনের নিচে আত্মহত্যা করা সেই পরিবারের পাশে কৃষি অফিসার

রাজশাহীর বাঘায় আড়ানী রেলস্টেশন ট্রেনের নিচে আত্মহত্যা করেন রুহুল আমিন নামের এক বৃদ্ধ। অত্নাহত্যার ১৪ দিনের মাথায় সোমবার সাকালে বাঘা Read more

নিলামে উঠছে ম্যারাডোনা ছেড়া জার্সি
নিলামে উঠছে ম্যারাডোনা ছেড়া জার্সি

 খেলোয়াড়দের ব্যবহার্য জার্সি, বল, ব্যাট কিংবা অন্যান্য সরঞ্জাম নিলামে ওঠা নতুন কিছু নই। বছরের পর বছর ধরেই এই প্রথা চলে Read more

থাইল্যান্ডে রকেট হামলা চালাল কম্বোডিয়া, নিহত ১২
থাইল্যান্ডে রকেট হামলা চালাল কম্বোডিয়া, নিহত ১২

থাইল্যান্ডের সীমান্তবর্তী প্রদেশ বান নাম ইয়েনের একটি সামরিক স্থাপনা এবং বেসামরিক এলাকায় অবস্থিত একটি হাসপাতালে কম্বোডিয়ার রকেট হামলায় অন্তত ১২ Read more

জুলাই শহীদ পরিবারে অনুদান-ভাতা বণ্টনে সরকারের নতুন বিধিমালা
জুলাই শহীদ পরিবারে অনুদান-ভাতা বণ্টনে সরকারের নতুন বিধিমালা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারকে দেওয়া এককালীন অনুদান ও মাসিক ভাতা স্বামী বা স্ত্রী, সন্তান এবং বাবা-মায়ের মধ্যে সমান ৩ ভাগে Read more

৯১ স্থানে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের
৯১ স্থানে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনভোগান্তি এড়াতে ব্যস্ত সড়ক পরিহার করে বিকল্প স্থানে রাজনৈতিক কর্মসূচিসহ সভা-সমাবেশ আয়োজনের অনুরোধ করেছেন Read more

কালিয়াকৈরে বিলে নৌকা ডুবে ৩ বন্ধু নিখোঁজ
কালিয়াকৈরে বিলে নৌকা ডুবে ৩ বন্ধু নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকশ বিলে নৌকা ডুবে তিন কিশোর নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার বাঙ্গাল জাঙ্গাল এলাকায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন