যশোরে নেশাখোর ছেলের দৌড়ানিতে অসুস্থ হয়ে বৃদ্ধ আব্দুর রহমান ফারাজীর (৭৭) মৃত্যু হয়েছে। নেশাখোরসোমবার (১৯ মে) দুপুরে শহরের পূর্ব বারান্দী মোল্যাপাড়ায় এ ঘটনাটি ঘটে। তিনি মোল্যাপাড়ার মৃত মোহাম্মদ আলী ফারাজীর ছেলে। পুলিশ নেশাখোর মুন্নাকে হেফাজতে নেয়ার পর রাতে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে।স্থানীয়রা জানিয়েছেন, মুন্না ফারাজী একজন মাদকাসক্ত যুবক। সোমবার দুপুরে নেশা করার জন্য বৃদ্ধ বাবা আব্দুর রহমান ফারাজীর কাছে ১শ’ টাকা দাবি করেন। বাবা টাকা দিতে পারবেন না জানালে তিনি ক্ষুব্ধ হন। মুন্নাকে তাকে গালিগালাজ করার পর মারতে উদ্যত হলে দৌড় দেন। ছেলের দৌড়ানি খেয়ে এলাকার জাহাঙ্গীর নামে একজনের বাড়ির সামনে গিয়ে আব্দুর রহমান ফারাজী অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের হোসেন জানান, দৌড়ানোর সময় ভয়ে ও মানসিক চাপে হার্ট অ্যাটাকে আব্দুর রহমানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, একশো’ টাকার জন্য নেশাখোর মুন্না বাবা আব্দুর রহমান ফারাজীর দৌড়ানি দিলে হার্ট অ্যাটাকে তিনি মারা যান। পরিবারের সদস্যরা মুন্নাকে পুলিশে সোপর্দ করেন। রাতে ভাইয়ের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা, কঠোর নিন্দা তুরস্কের
আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা, কঠোর নিন্দা তুরস্কের

ফিলিস্তিনের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের উগ্র-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের ‘উসকানিমূলক আচরণের’ তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।রবিবার বেন গভির Read more

১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির: দুলু
১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির: দুলু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘গত ১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির হয়ে Read more

নোবিপ্রবিতে শিক্ষার্থী বাড়লেও বাড়েনি বাসের সংখ্যা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
নোবিপ্রবিতে শিক্ষার্থী বাড়লেও বাড়েনি বাসের সংখ্যা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন ব্যাচ ভর্তি হলেও বাসের সংখ্যা না বাড়ায় ভোগান্তি বেড়েছে শিক্ষার্থীদের। প্রতিদিন ক্যাম্পাসে যাতায়াতের Read more

ইবির ৩০ শিক্ষক-কর্মকর্তা বরখাস্ত, ৩৩ শিক্ষার্থীর সনদ বাতিলের সিদ্ধান্ত
ইবির ৩০ শিক্ষক-কর্মকর্তা বরখাস্ত, ৩৩ শিক্ষার্থীর সনদ বাতিলের সিদ্ধান্ত

চব্বিশের জুলাই আন্দোলনবিরোধী অবস্থান নেওয়া ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত Read more

ত্রাণের বহর নিয়ে গাজার দিকে তুরস্কের সহায়তা জাহাজ
ত্রাণের বহর নিয়ে গাজার দিকে তুরস্কের সহায়তা জাহাজ

ত্রাণের খাবার ও শিশুদের জন্য বিশেষায়িত খাদ্য পৌঁছে দিতে যুদ্ধবিধ্বস্ত গাজায় রওনা দিয়েছে তুরস্কের সহায়তা জাহাজ।বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন