এক সময় ৫০০ টাকা নিয়ে বাজারে গেলে হাতে ব্যাগ ভারী হয়ে যেত। এখন সেই একই টাকায় বাজার থেকে ফিরছেন অনেকে খালি হাতে।  মুখে দীর্ঘশ্বাস নিয়ে বাজার থেকে ফিরছেন এক ক্রেতা। জানতে চাইলে তিনি জানান, ‘এই বাজারে কী আর চলে? একবেলার বাজার মানেই এখন বাজেটের ছেঁড়া জুতো!রাজধানীর কারওয়ান বাজার, পলাশী, শান্তিনগরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সাধারণ সবজির দামই এখন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। মাছ-মাংসের দিকে তাকানোর সাহসই পাচ্ছেন না অনেকে। ভরা মৌসুমেও দাম নাগালের বাইরে চলে গেছে।সবজিতে আগুন–ছোঁয়া দামশুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে, সবজির দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। ক্রেতার পছন্দের সবজি বেগুন। লম্বা এবং গোল; দুই ধরণের বেগুনেরই আছে আলাদা চাহিদা। তবে, বেশ কয়েকদিন ধরেই নাগালে নেই দাম। প্রতি কেজি গোল বেগুনের জন্য এখন গুণতে হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা। আর লম্বা বেগুন কিনতে লাগছে ১০০ টাকা। ঝিঙ্গা বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি দরে।পলাশী বাজারে একটি লাউ কিনতে গুনতে হচ্ছে  ৮০ টাকা। বরবটির কেজি ১০০ টাকা, আর ভারতীয় টমেটো মিলছে ১৫০ টাকায়। উস্তার দাম ১০০ টাকা, আর সিম বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে।এছাড়া ‘ডাবল সেঞ্চুরি’ করেছে কাঁচা মরিচ। বেশিরভাগ বাজারেই ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এটি। এদিকে সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলেও দাম কমেনি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।মাছ কিনতে ঘাম ঝরছেচাষের কিছু মাছের দাম কম থাকলেও দেশি মাছের ক্ষেত্রে সেই স্বস্তি নেই। নদীর মাছের দাম শুনেই অনেকে পিছু হটছেন।চাষের চিংড়ি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১ হাজার টাকারও বেশি দামে। দেশি বোয়াল এবং কাজলীর দামও হাজার টাকার ঘরে। টেংড়া বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৯০০ টাকায়, আর চাষের কই ও পাবদা মিলছে ৩০০-৪০০ টাকায়।ইলিশের দামেও নেই কোনো ছাড়। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২,৫০০ টাকায়। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম হওয়ায় দাম কমছে না। এর প্রভাব পড়েছে অন্য মাছের দামে।মুরগি ও ডিমেও অস্থিরতাব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়। সোনালি মুরগি কিনতে হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। কক মুরগির দাম ৩১০, আর দেশি মোরগ ৩৩০ টাকা কেজি। লেয়ার মুরগির দাম ৩৫০ টাকা। ডিমের বাজারেও অস্থিরতা। ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা দরে।ক্রেতারা বলছেন, আগে বাজারে এসে যা কিনতেন ৫০০ টাকায়, এখন সেটিই কিনতে খরচ হচ্ছে প্রায় দ্বিগুণ। এক বিক্রেতা জানান, সরবরাহ স্বাভাবিক থাকলেও পাইকারি দামের ওপর কোনো নিয়ন্ত্রণ না থাকায় এমন চিত্র তৈরি হয়েছে। এদিকে সরকারের তরফ থেকে মনিটরিং এর কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন খুব একটা যাচ্ছে না বলে বলে অভিযোগ করছেন ক্রেতারা। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ঈদের আগের দিন ইসরায়েলের হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত
গাজায় ঈদের আগের দিন ইসরায়েলের হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত

আজ শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যে। তার আগের দিন, অর্থাৎ বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় Read more

লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নাটোরের লালপুরে স্ত্রী লতা খাতুনকে (২৭) হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিরাজুল ইসলাম লালপুর উপজেলার Read more

সিরিয়ায় সহিংসতায় সহস্রাধিক নিহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৮ হাজার মানুষ
সিরিয়ায় সহিংসতায় সহস্রাধিক নিহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৮ হাজার মানুষ

সিরিয়ায় সপ্তাহজুড়ে চলমান সহিংসতায় এক হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ ২৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রোববার (২০ জুলাই) Read more

নিষিদ্ধ হওয়া কনটেন্ট নির্মাতাদের সুখবর দিলো ইউটিউব
নিষিদ্ধ হওয়া কনটেন্ট নির্মাতাদের সুখবর দিলো ইউটিউব

করোনা ও যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর কারণে পূর্বে নিষিদ্ধ করা কনটেন্ট নির্মাতাদের পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। মঙ্গলবার (২৩ Read more

ভারতে বাংলাদেশি সন্দেহে ৫০ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার
ভারতে বাংলাদেশি সন্দেহে ৫০ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে অন্তত ৫০ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের আসামের রাজ্যপুলিশ। রাজধানী গুয়াহাটি, গোলাঘাট, ধুবরি, বারপেতা এবং চাচর Read more

ভারতের গুজরাটে সেতু ধসে ৯ জনের প্রাণহানি
ভারতের গুজরাটে সেতু ধসে ৯ জনের প্রাণহানি

ভারতের গুজরাটে গম্ভীরা-মুজপুর সেতুর একটি অংশ ধসে পড়ে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় মহিসাগর (মাহি) নদীতে পড়ে যায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন