যশোরে সিআইডি টিমের ওপর হামলা ও মারধরের ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতার মাদক ব্যবসায়ী তুষার সদর উপজেলার রাজারহাটের বাসিন্দা।এর আগে, গত বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় সিআইডি টিম। এ সময় মাদক ব্যবসায়ী তুষারকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে অন্য মাদক ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে সিআইডি টিমের ওপর হামলা চালায়। এ সময় সিআইডির দুই সাব-ইন্সপেক্টরসহ ৪ জন আহত হন।আহতরা হলেন সিআইডি যশোর জোনের এসআই তরিকুল ইসলাম (৪৩), এসআই হাবিবুর রহমান (৪৩), এএসআই জাহিদুল হক (৪৮) ও কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫)। আহতদের মধ্যে শহিদুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ৩ জন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) যশোর কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা হয়।কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, ‘সিআইডি টিমের ওপর হামলা ও মাদক আইনে দায়ের করা দুই মামলায় তুষারকে আসামি করা হয়। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। তুষারকে দুই মামলার আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গলাচিপায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের বিএম শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে তাকে গলাচিপা সদর Read more

আন্তর্জাতিক মানের নির্বাচন করতে ৪ মিলিয়ন ইউরো দেবে ইইউ
আন্তর্জাতিক মানের নির্বাচন করতে ৪ মিলিয়ন ইউরো দেবে ইইউ

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে ৪ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৫৬ কোটি ৭৬ লাখ টাকা) সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।মঙ্গলবার Read more

নোয়াখালীতে বিএনপিপ্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ
নোয়াখালীতে বিএনপিপ্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম কর্তৃক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ Read more

সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চৌহালী থানা পুলিশ।শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দত্তকান্দি এলাকায় অভিযান পরিচালনা Read more

১৯ বছর পর বিটিভিতে আবার ফিরছে ‘নতুন কুঁড়ি’
১৯ বছর পর বিটিভিতে আবার ফিরছে ‘নতুন কুঁড়ি’

দীর্ঘ ১৯ বছর পর শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অুনষ্ঠান ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। নতুন কুঁড়ি Read more

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী
দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী গিনতাউতাস পালুকাস। তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ নিয়ে চলমান তদন্তের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন