নাটোরের লালপুরে স্ত্রী লতা খাতুনকে (২৭) হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিরাজুল ইসলাম লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।এ সময় আদালত আসামি সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।বুধবার (২০ আগস্ট) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪-এর বিচারক মো. সোহাগ তালুকদার এ রায় দেন।আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালে লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে রামনারায়ণপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয়ে সিরাজুল লতাকে নির্যাতন করতেন। ২০২০ সালের ২৭ এপ্রিল স্থানীয় জোকাদহ বটতলা এলাকায় লতা খাতুনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পরদিন লতার বাবা লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্তের একপর্যায়ে জানায়, লতা খাতুনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে সিরাজুল ইসলামকে আসামি করে ওই বছরের ১৩ ডিসেম্বর লালপুর থানায় এজাহার দায়ের করেন লতার বাবা।নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের মিয়া বলেন, দীর্ঘ ৪ বছরের শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামলার রায় ঘোষণা করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে বইছে মৃদু তাপপ্রবাহ
দিনাজপুরে বইছে মৃদু তাপপ্রবাহ

রাজশাহী বিভাগসহ রংপুর বিভাগের দিনাজপুর খানসামা উপজেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। একইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রাও Read more

রাশিয়ার সঙ্গে নতুন শান্তি আলোচনা চান জেলেনস্কি
রাশিয়ার সঙ্গে নতুন শান্তি আলোচনা চান জেলেনস্কি

ইউক্রেন আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। গত মাসে আলোচনা থেমে যাওয়ার পর পূর্ব ইউরোপের Read more

বরিশালে প্রতিপক্ষের হাতে কলেজ ছাত্র খুন
বরিশালে প্রতিপক্ষের হাতে কলেজ ছাত্র খুন

জমিজমা জমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্র মৃত্যুবরণ করছে।  ‍এ ঘটনাটি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের Read more

৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, জামায়াত-আ.লীগ নেতার রফাদফা
৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, জামায়াত-আ.লীগ নেতার রফাদফা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ষাটোর্ধ্ব রেজা নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ৩ বছরের শিশুকে ৪ দফায় ধর্ষণের চেষ্টার অভিযোগে করা শালিসের জরিমানার ১ Read more

চট্টগ্রামে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া থানায় দায়ের করা ধর্ষণচেষ্টা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।আজবুধবার (১৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন