সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ত্রাণবাহী একটি বিশেষ বিমান দেশটিতে পৌঁছাবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশুদের জন্য খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে ২ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ৩ হাজারেরও বেশি মানুষ এবং ধ্বংস হয়ে গেছে ৮ হাজারের বেশি ঘরবাড়ি। দুর্যোগের ফলে অঞ্চলটিতে খাদ্য, পানি, আশ্রয় এবং চিকিৎসা সেবার তীব্র সংকট দেখা দিয়েছে।এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে ত্রাণ সামগ্রী মানবিক সহায়তা হিসেবে জরুরি ভিত্তিতে আফগানিস্তানে প্রেরণ করছে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীত বস্ত্র, তাঁবু, খাবার পানি ও ঔষধ।ত্রাণ বিতরণে সমন্বয় করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল গ্রুপ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘর সাজাতে অল্প জায়গায় রাখা যায় যেসব গাছ
ঘর সাজাতে অল্প জায়গায় রাখা যায় যেসব গাছ

শহুরে জীবনের ব্যস্ততা এবং জায়গার সংকটে আমাদের অনেকের গাছের সঙ্গে সম্পর্কও গড়ে ওঠে না। কিন্তু আপনি চাইলে সেখানে খুব অল্প Read more

এবার স্ত্রীর হাতে চড় খাওয়ার দৃশ্যের ব্যাখ্যা দিলেন ফরাসি প্রেসিডেন্ট
এবার স্ত্রীর হাতে চড় খাওয়ার দৃশ্যের ব্যাখ্যা দিলেন ফরাসি প্রেসিডেন্ট

সম্প্রতি স্ত্রীর হাতে চড় খাওয়ার বিষয়টি গুরুতর কোনো ঝগড়া নয় বরং খুনশুটির ছলেই হয়েছে বলে দাবি করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল Read more

দিনাজপুরে এলজিইডি ভবনে আগুন, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র
দিনাজপুরে এলজিইডি ভবনে আগুন, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র

দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর পাঁচটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভবনটির দ্বিতীয় Read more

বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা
বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা

দিনাজপুরের বিরামপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৪ জানুয়ারি) সকাল Read more

ময়মনসিংহে দু্র্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
ময়মনসিংহে দু্র্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ও একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। তাঁদের Read more

ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে সিরিজ জয়ের সূচনা করলেন গিল
ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে সিরিজ জয়ের সূচনা করলেন গিল

দিল্লি টেস্টে ভারতের জয়টা শুধু সময়ের ব্যাপার ছিল। ম্যাচের গতিবিধি অনুযায়ী, বিশ্লেষকরা আগেই বলেছিলেন পঞ্চম দিনের প্রথম সেশনেই জয় তুলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন