বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসা শিক্ষার্থীদের পাশে থেকে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে শিক্ষার্থীদের পাশে মশারি টানিয়ে সারা রাত কাটান তিনি।অনশনরত শিক্ষার্থীরা জানান, অবকাঠামোগত উন্নয়ন, প্রাপ্ত জমি অধিগ্রহণ ও শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিতকরণের দাবিতে টানা ৩৬ দিন ধরে আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচতলায় সাত শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। রাত একটার দিকে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা অনশন ভাঙতে রাজি না হলে কষ্ট ভাগ করে নিতে তিনি সিদ্ধান্ত নেন তাঁদের পাশে রাত কাটানোর। সকাল ৯টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন।উপাচার্যের রাতযাপনের ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা এ ঘটনার প্রশংসায় ভাসান বিশ্ববিদ্যালয়ের ভিসিকে। অনেকেই মন্তব্য করেন, এটি যেমন মানবিকতার দৃষ্টান্ত, তেমনি শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার প্রতিচ্ছবি।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহসিন হাসান রাকিব বলেন, ‘আমরা বুক ফুলিয়ে বলতে পারি—আমাদের এমন একজন ভিসি আছেন, যিনি শুধু দায়িত্বশীল নন, মানবিকতারও উজ্জ্বল উদাহরণ। শিক্ষার্থীদের পাশে রাত কাটিয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন।’মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আহম্মেদ মুন্না তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি শিক্ষার্থীদের সাথে গ্রাউন্ড ফ্লোরে একসাথে ঘুমাচ্ছেন দাবি আদায়ের জন্য, এমন দৃশ্য বাংলাদেশে বিরল। এমন একজন উপাচার্য পেয়ে আমরা সত্যিই গর্বিত।’শিক্ষক-শিক্ষার্থীর এ বিরল দৃশ্য এখন ক্যাম্পাসজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। টানা ৩৭ দিনের আন্দোলনের পরও কার্যকর উদ্যোগ না আসায় শেষ পর্যন্ত সাত শিক্ষার্থীকে আমরণ অনশনে বসতে হয়। আর সেই অনশনের মঞ্চেই ভিসির রাতযাপন এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক অনন্য ঘটনা হয়ে রইল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিল সৌদি আরব
বিদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিল সৌদি আরব

সৌদিসহ বিদেশি কর্মীদের জন্য নতুন ভলান্টিয়ারি পেনশন এবং সেভিং প্রোগ্রাম চালুর ঘোষণা দিতে যাচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সবশেষ Read more

মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানালেন পুতিন
মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানালেন পুতিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (০৬ জুন) এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩৫
মাইলস্টোন ট্র্যাজেডি: আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাসুমা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি জাতীয় Read more

ছাত্রদলকে ধন্যবাদ দিলেন সারজিস আলম
ছাত্রদলকে ধন্যবাদ দিলেন সারজিস আলম

ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি শহীদ মিনার থেকে সরিয়ে শাহবাগ মোড়ে করার সিদ্ধান্ত নেওয়ায় ধন্যবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য Read more

যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে আজ
যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে আজ

ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি Read more

গৌরনদীতে বিয়ের স্বর্ণালংকার চুরি উদ্ধার হয়নি আজও
গৌরনদীতে বিয়ের স্বর্ণালংকার চুরি উদ্ধার হয়নি আজও

বরিশালের গৌরনদীতে একের পর এক চুরির ঘটনা থামছেই না। দিন-রাত আতঙ্কে রয়েছেন টরকী বন্দরসহ গৌরনদীর ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা। গতকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন