দিল্লি টেস্টে ভারতের জয়টা শুধু সময়ের ব্যাপার ছিল। ম্যাচের গতিবিধি অনুযায়ী, বিশ্লেষকরা আগেই বলেছিলেন পঞ্চম দিনের প্রথম সেশনেই জয় তুলে নিবে শুভমন গিলের দল। আর হলোও তাই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে ভারত। তাতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করলো ‘টিম ইন্ডিয়া’। শুভমান গিল টেস্ট অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পেলেন।এই জয়ের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১০ টেস্ট সিরিজ জয় করল ভারত। একই সঙ্গে ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টানা ৬ টেস্ট সিরিজে হারের লজ্জায় ডুবল ক্যারিবীয়রা, ধারার সূচনা হয়েছিল ড্যারেন স্যামির অধিনায়কত্বে, এখন তিনি দলের কোচ।মঙ্গলবার (১৪ অক্টোবর) টেস্টের পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৫৮ রান, হাতে ৯ উইকেট। রাহুল ও সাই সুদর্শনের জুটিতেই জয় নিশ্চিত ছিল। যদিও সুদর্শন ৩৯ রানে রোস্টন চেজের দুর্দান্ত ক্যাচে আউট হন, আর গিল ফেরেন ১৩ রানে। শেষ পর্যন্ত ৫৮ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন লোকেশ রাহুল।প্রথম ইনিংসে ভারত ৫ উইকেটে ৫১৮ রানে ইনিংস ঘোষণা করে। ব্যাট হাতে যশস্বী জয়সওয়াল ১৭৫, অধিনায়ক শুভমান গিল অপরাজিত ১২৯ ও সুদর্শন ৮৭ রান করেন। জবাবে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৪৮ রানে। বল হাতে কুলদীপ যাদব নেন ৫ উইকেট।ফলো-অন করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে দেখায় ভিন্ন চিত্র। দিল্লির ব্যাটিং-বান্ধব উইকেটে জন ক্যাম্পবেল (১১৫) ও শাই হোপ (১০৩)-এর শতরানে প্রতিরোধ গড়ে তারা। ৫১ বছর পর ভারতের মাটিতে একই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটারের শতরান দেখা গেল।তবে কুলদীপের স্পিনে আবারও ভেঙে পড়ে লোয়ার অর্ডার। শেষদিকে জাস্টিন গ্রিভস (৫০) ও জেইডেন সিলস (৩২)-এর জুটিতে ৭৯ রান যোগ করলেও তাতে ত্রাণ মেলেনি। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩৭০ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত হারায় তিন উইকেট। যশস্বী ৮ রানে ফেরেন, কিন্তু রাহুলের শান্ত ইনিংসে জয় নিশ্চিত হয় শেষ দিনে।সংক্ষিপ্ত স্কোরকার্ডভারত: ৫১৮/৫ (ডিক্লেয়ার) ও ১২৩/৩ওয়েস্ট ইন্ডিজ: ২৪৮ ও ৩৭০ফলাফল: ভারত ৭ উইকেটে জয়ীসিরিজ ফলাফল: ভারত ২-০আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশিদের ভিজিট ভিসা দিচ্ছে আমিরাত
বাংলাদেশিদের ভিজিট ভিসা দিচ্ছে আমিরাত

দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের পুনরায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে Read more

নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় Read more

খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার সকাল Read more

নৌ-পথে ইজারা নিয়ে দ্বন্দ্ব, যাত্রীদের ভোগান্তি
নৌ-পথে ইজারা নিয়ে দ্বন্দ্ব, যাত্রীদের ভোগান্তি

মুন্সীগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ নৌ-রুটে ইজারা নিয়ে দু'পক্ষের দ্বন্দ্বে নৌ-চলাচল বন্ধ, ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।জানা গেছে, মঙ্গলবার ১ জুলাই Read more

ফের যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল
ফের যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল

ইসরায়েলি সেনারা দুই দিক থেকে অগ্রসর হয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা নগরীর কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করছে। টানা বোমা Read more

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজন মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাখুহাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন