পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (০৬ জুন) এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান তিনি।রুশ ভাষায় ঈদুল আজহাকে বলা হয় ‘কুরবান বায়রাম’। পুতিনের শুভেচ্ছাবার্তা রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখানে ঈদুল আজহাকে কুরবান বায়রাম বলেই উল্লেখ করেছেন তিনি।বিশ্বের মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে পুতিন বলেন, “মুসলিমরা কুরবান বায়রাম উদযাপনের মাধ্যমে নিজেদের পূর্ব প্রজন্মের শিক্ষা ও ঐতিহ্য, দয়া এবং সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেয়— তাকেই এগিয়ে নিয়ে যান।রাশিয়ার ক্ষেত্রে আমি বলব, মুসলিম সম্প্রদায় বিভিন্ন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মুসলিম সংস্থা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছেন। নিজেদের সংস্কৃতি, শিক্ষা, বিভিন্ন গঠনমূলক কার্যক্রম ও সেবাপরায়ণ মনোভাব নিয়ে প্রতিনিয়ত তারা রাশিয়া এবং তার জনগণকে সেবা করে যাচ্ছেন। এটা সত্যিই বিশেষ স্বীকৃতি এবং প্রশংসার দাবি রাখে।”উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার আয়তন ১ কোটি ৭০ লাখ ৯৮ হাজার বর্গকিলোমিটার, জনসংখ্যা মাত্র ১৪ কোটি ৬০ লাখ। দেশটিতে সরকারিভাবে খ্রিস্টান, ইসলাম, ইহুদি এবং বৌদ্ধ— এই চারটি ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়।রাশিয়ার সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম খ্রিস্টান, তারপর দ্বিতীয় স্থানেই রয়েছে মুসলিমরা। দেশটির মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মুসলিম।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইখলাস হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(৬ জুুন) বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা Read more

সৌদিতে প্রবাসীকে নির্যাতন, প্রতারক আদমের ২০ লাখ টাকা মুক্তিপন দাবি
সৌদিতে প্রবাসীকে নির্যাতন, প্রতারক আদমের ২০ লাখ টাকা মুক্তিপন দাবি

২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে সৌদি আরবে  বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের রিদওয়ান আহাম্মেদ হৃদয় (২৮) কে মানসিক ও Read more

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস ও পা’সহ আটক ১
কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস ও পা’সহ আটক ১

সুন্দরবনে অভিযানে হরিণের মাংস ও পা'সহ ১ জন হরিণ শিকারী আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া Read more

চকবাজারের হিজরা খালে শিশু মৃত্যু: চসিক-সিডিএতে দুদকের অভিযান
চকবাজারের হিজরা খালে শিশু মৃত্যু: চসিক-সিডিএতে দুদকের অভিযান

চট্টগ্রাম নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকায় হিজরা খালে ব্যাটারিচালিত রিকশাসহ পড়ে শিশুমৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের Read more

ভোলায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা, গাড়ি ছিনতাই 
ভোলায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা, গাড়ি ছিনতাই 

ভোলার লালমোহনে আবু বক্কর সিদ্দিক (৫০) নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন