রাজধানী ঢাকা এবং তার আশপাশের এলাকায় আজও গরমের প্রভাব অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে।শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আজ সকালে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আজ সকাল ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুমের স্মৃতি বলতে গিয়ে অঝোরে কাঁদলেন বিএনপি নেতা আনিসুর রহমান
গুমের স্মৃতি বলতে গিয়ে অঝোরে কাঁদলেন বিএনপি নেতা আনিসুর রহমান

নিজের গুমের স্মৃতির কথা বলতে গিয়ে অঝোরে কাঁদলেন গুম ফেরত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি Read more

ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগ, রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া
ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগ, রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকার কারওয়ানবাজারে অবস্থিত প্রথম আলোর চারতলা ভাবনটি পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে। কিছু জায়গা থেকে Read more

জার্নালিজম এন্ড পাবলিক রিলেশনে আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের ইফতেখার
জার্নালিজম এন্ড পাবলিক রিলেশনে আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের ইফতেখার

ভারতে অনুষ্ঠিত ‘জার্নালিজম এন্ড পাবলিক রিলেশন’ বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহকারী পরিচালক Read more

ভারি বর্ষণে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার
ভারি বর্ষণে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার

টানা ভারী বর্ষণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও মানবিক সংকট। গত কয়েক দিনের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতে উপজেলার Read more

যশোরে পল্লী চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল
যশোরে পল্লী চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল

যশোরে নগর ও সদর উপজেলা পল্লী চিকিৎসকদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মাতৃসেবা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক Read more

কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন