ভারতে অনুষ্ঠিত ‘জার্নালিজম এন্ড পাবলিক রিলেশন’ বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন। দেশটির হায়দ্রাবাদের এমসিআর হিউমান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে অনুষ্ঠিত এবারের আয়োজনে পৃথিবীর ১৫টি দেশের ৫০ জন সাংবাদিক ও জনসংযোগবীদ অংশ নিয়েছেন। সাংবাদিকতা, তথ্য ও জনসংযোগ পেশায় নিয়োজিত রয়েছেন এমন ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে এবার  ইফতেখার হোসাইনকে মনোনয়ন দেয়া হয়।অংশগ্রহণকারীরা ‘জার্নালিজম এন্ড পাবলিক রিলেশন’ বিষয়ের উপর পেশাগত উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজ কর্মস্থলে দক্ষতা উন্নয়নে সুযোগ পাবে। ভারত সরকারের মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর সম্পূর্ণ অর্থায়নে এ কোর্সটি চলবে ১৬ জুন থেকে ২৮ জুন ২০২৫ পর্যন্ত। ভারত ও বাংলাদেশসহ পৃথিবীর অপরাপর দেশের পেশাজীবিদের মাঝে পারষ্পরিক জ্ঞানবিনিময়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের অভিজ্ঞতা আদান-প্রদানকে মুখ্য করে এ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়। যাতে করে বৃত্তিপ্রাপ্ত অংশগ্রহণকারীরা কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান দেশে ফিরে গিয়ে নিজ প্রাতিষ্ঠানে প্রয়োগ করতে সক্ষম হন। উক্ত প্রশিক্ষণ কোর্সের রিটার্ন এয়ার টিকিট, লিভিং এক্সপেন্স এবং দর্শণীয় স্থান ভ্রমণের সকল খরচ বহন করবে ভারত সরকার। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চেলসির নতুন কোচ লিয়াম রোজনিয়র
চেলসির নতুন কোচ লিয়াম রোজনিয়র

এক মৌসুম না পেরোতেই কোচ এনজো মারেসকারকে বরখাস্ত করেছিল ইংলিশ ক্লাব চেলসি। এরপর থেকেই স্টামফোর্ড ব্রিজের দলটিতে নতুন করে কে Read more

বিশ্বকাপের আগে হামজাদের আমন্ত্রণ জানালো মালদ্বীপ
বিশ্বকাপের আগে হামজাদের আমন্ত্রণ জানালো মালদ্বীপ

২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত সময় শুরু হতে যাচ্ছে। আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে Read more

ডানার ফ্ল্যাপ নষ্ট, ২২৬ যাত্রী নিয়ে রোমে আটকা বিমান বাংলাদেশের ফ্লাইট
ডানার ফ্ল্যাপ নষ্ট, ২২৬ যাত্রী নিয়ে রোমে আটকা বিমান বাংলাদেশের ফ্লাইট

ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী একটি ফ্লাইট (বিজি ৩৫৬) যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে। ডানার ফ্ল্যাপ নষ্ট হওয়ায় Read more

‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, শীর্ষে সৌদির রিয়াদ
‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, শীর্ষে সৌদির রিয়াদ

ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। আজ বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৩২ স্কোর নিয়ে ষষ্ঠ Read more

উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির সম্পর্ক নেই: নাহিদ
উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির সম্পর্ক নেই: নাহিদ

অন্তর্বর্তী সরকারে যে ২ ছাত্র উপদেষ্টা (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) রয়েছেন, তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তারা যদি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন