টানা ভারী বর্ষণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও মানবিক সংকট। গত কয়েক দিনের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতে উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। এতে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যা থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে অনেক এলাকায় নেমেছে হাঁটু সমান পানি। শনিবার সকাল ৬টা পর্যন্ত কক্সবাজারে দেশের সর্বোচ্চ ১৪৬ মিলিমিটার এবং টেকনাফে ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।সোমবার (৭ জুলাই) দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে দেখা গেছে।উপজেলা প্রশাসনসহ একাধিক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাহাড়ি ও নিচু এলাকা ঘেরা টেকনাফের ছয়টি ইউনিয়ন এবং পৌরসভার প্রায় ৫০টিরও বেশি গ্রাম ইতোমধ্যে প্লাবিত হয়েছে। হোয়াইক্যং ইউনিয়নের আটটি, হ্নীলা ইউনিয়নের ১২টি, টেকনাফ পৌরসভার সাতটি, সদর ইউনিয়নের ছয়টি, সাবরাং ইউনিয়নের আটটি ও বাহারছড়া ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম পানিতে নিমজ্জিত হয়েছে।হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, বিশেষ করে পূর্ব রঙিখালী এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রায় ৩০০ পরিবার এখন পানিবন্দি। খাল দখলের কারণে পানি নামতে পারছে না। আমরা দ্রুত পানি নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছি।স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম বলেন, ঘরের ভেতরেই কোমর পানি। রান্না করতে পারছি না। ছোট ছোট বাচ্চারা কষ্টে আছে। কিছু জায়গায় সাপও ঢুকে পড়েছে। এটা একরকম ছোটখাটো বন্যা।নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ঘরের চালা ফুটো হয়ে গেছে, ভেতরে পানি পড়ছে। বাচ্চাদের নিয়ে কী করবো বুঝতেছি না। খাবার নেই, জ্বালানি নেই, শুধু পানি আর কাদা।স্থানীয় যুবক রবিউল ইসলাম বলেন, বছরের পর বছর আমরা একই দুর্ভোগে পড়ি। খাল দখল, ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়া; এই সমস্যাগুলোর সমাধান না হলে প্রতিবছরই প্লাবন হবে।স্থানীয় সচেতন মহলের মতে, টেকনাফে বর্ষা মৌসুম মানেই জলাবদ্ধতা ও দুর্ভোগ। খাল দখল, অনিয়ন্ত্রিত পাহাড়ি বসতি ও দুর্বল অবকাঠামো এই পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। পাশাপাশি দীর্ঘমেয়াদে খাল উদ্ধার ও টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলাই পারে এই সংকটের স্থায়ী সমাধান দিতে।সাবরাং ইউনিয়নের বাসিন্দা ইমন আহমদ বলেন, পাঁচ দিন ধরে বৃষ্টির কারণে নিচু এলাকা তলিয়ে গেছে। অনেকেই রান্না করতে পারছে না। অনেকে না খেয়ে দিন কাটাচ্ছে। এখানকার মানুষ এখন সাহায্যের আশায় আছে।হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, আমার ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসরতদের নিরাপদ স্থানে সরাতে মাইকিং করা হয়েছে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ইউনিয়ন পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে শুকনো খাবার বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র খোলার পরিকল্পনাও রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বিক্ষোভ চলাকালে অজ্ঞান হলেন ২ এমপি
ভারতে বিক্ষোভ চলাকালে অজ্ঞান হলেন ২ এমপি

ভারতের নয়াদিল্লিতে ভোট কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে বিরোধী জোটের প্রায় ৩০০ এমপির বিক্ষোভ মিছিল ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি Read more

কক্সবাজারের ইয়াবা কারবারি নোয়াখালীতে গ্রেপ্তার
কক্সবাজারের ইয়াবা কারবারি নোয়াখালীতে গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিলে কক্সবাজার টেকনাফের এক ইয়াবা কারবারিকে ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট Read more

লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান
লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান

দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বাংলাদেশ সময় আজ রাত সোয়া ১২টায় বাংলাদেশ বিমানের Read more

চকরিয়ায় দালালচক্রে মোবাইল কোর্টের অভিযান, একজনের সাজা ও অর্থদণ্ড
চকরিয়ায় দালালচক্রে মোবাইল কোর্টের অভিযান, একজনের সাজা ও অর্থদণ্ড

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের নেতৃত্বে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে Read more

সন্ত্রাসী হামলায় পাকিস্তানের চার সেনা নিহত
সন্ত্রাসী হামলায় পাকিস্তানের চার সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনার পর আফগানিস্তানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।গতকাল শুক্রবার Read more

ভূঞাপুরে কয়েক গ্রামের মানুষের গলার কাঁটা ১২০ মিটার সড়ক!
ভূঞাপুরে কয়েক গ্রামের মানুষের গলার কাঁটা ১২০ মিটার সড়ক!

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাইজবাড়ী-মাদারিয়া সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরমভাবে বেহাল অবস্থায় রয়েছে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ সড়কের মাইজবাড়ী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন