ফরিদপুরের আলফাডাঙ্গায় জনবসতি ঘেঁসে গড়ে ওঠা একটি চালকলের (অটো রাইস মিল) বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। চালকলের শব্দসহ ধোঁয়া ও বর্জ্যে বেশকিছু বাড়ির পরিবেশ মারাত্মকভাবে দুষিত হচ্ছে। এতে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এলাকাবাসীর পক্ষ থেকে শুভ মন্ডল নামে এক ভুক্তভোগী পরিত্রাণ চেয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।খোঁজ নিয়ে জানা যায়, পৌর এলাকার ৬নং ওয়ার্ডের কুসুমদী কালি মন্দিরের পাশে প্রায় পাঁচ বছর পূর্বে স্থানীয় বিপ্লব কুন্ডু পলাশ নামে এক ব্যক্তি শ্যামা রাইচ মিল নামে একটি অটো চালকল স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছেন। চালকলের পাশে বসবাসরত পরিবারের অভিযোগ, শুরু থেকেই এ চালকলের কালো ধোঁয়া, কুড়া, ছাই, ধূলা, দূষিত পানি ও বর্জ্যে আশপাশের এলাকার ঘরবাড়ি, গাছপালা, আবাদি জমির ফসলসহ পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। চালকলের নির্গত দূষিত পানি, ছাই, ধুলা উড়ে এসে ঘরবাড়ির অবস্থা বিশ্রী হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। চালকলের আধা কিলোমিটার এলাকা জুড়ে ঘরবাড়িতে টিকে থাকাটা দায় ও কষ্টসাধ্য হয়ে পড়েছে।সরেজমিনে দেখা যায়, চালকলটির চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন। চালকলের ভেতরে ঢুকতেই দেখা গেল, শ্রমিকেরা কাজ করছেন। কিন্তু শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার বালাই নেই। তাদের মুখমণ্ডলে কালো ছাইয়ের আস্তর পড়ে আছে। চালকলটিতে নেই বর্জ্য পরিশোধনের ব্যবস্থা। তাই চালকলের সব বর্জ্য ফেলা হচ্ছে পাশেই একটি পুকুরে। চুল্লি দিয়ে ধোঁয়ার সঙ্গে তুষের ছাই চারদিকে ছড়িয়ে–ছিটিয়ে পড়ছে।এসময় চালকলের পাশেই বসবাসরত জনেক মন্ডল নামে এক ব্যক্তির সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তিনি বলেন, ‘মিলের কাছাকাছি পাঁচ মিনিট দাঁড়ানো যায় না। ছাই উড়তে থাকে পুরো এলাকায়। গাছপালার পাতা কালো হয়ে গেছে। গাছে নতুন করে কোনো ফল ধরে না। এলাকায় শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছে। এসব মিল এভাবে চলতে থাকলে এলাকায় বসবাস করা কঠিন হয়ে দাঁড়াবে।’শীমলা বিশ্বাস নামে অপর এক ব্যক্তি বলেন, ‘ছাই উড়ে অস্থির একটা অবস্থার মধ্যে আছি আমরা। রাতদিন শব্দের সমস্যা তো আছেই। ধুলাবালিতে কানা হয়ে যায় সব। পাঁচ বছর ধরে এই নরক যন্ত্রণায় আছি আমরা।’মিল চালালে ‘কিছু ক্ষতি হবে’ মন্তব্য করে শ্যামা রাইচ মিলের মালিক বিপ্লব কুন্ডু পলাশ বলেন, ‘অটো রাইস মিল চালালে কিছু ক্ষতি হবে, আবার উপকারও হবে। এখানে সব নিয়ম মেনেই মিলটি করা হয়েছে। সবকিছুর অনুমোদন আছে আমাদের।’এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হবে। নির্দেশনা না মেনে চালকল পরিচালনা করা হলে নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ বলে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন ফিনল্যান্ডের পেসার
৮ বলে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন ফিনল্যান্ডের পেসার

আন্তর্জাতিক টি-টোয়োন্টিতে অভাবনীয় এক রেকর্ড গড়েছেন ফিনল্যান্ডের পেসার মহেশ তাম্বে। মাত্র ৮ বলে ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে Read more

পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন
পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন

চীনের সিচুয়ান প্রদেশের তিন স্থানীয় ২০২২ সালে কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলেন—তাদের জমি কেন অধিগ্রহণ করে নেওয়া হচ্ছে এবং বাড়ি থেকে Read more

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির চোখরাঙানি
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির চোখরাঙানি

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে মাঠে নামবে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে Read more

কেঁচো সার উৎপাদনে স্বাবলম্বী বরিশালের ডলি
কেঁচো সার উৎপাদনে স্বাবলম্বী বরিশালের ডলি

পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন বরিশালের ডলি বিশ্বাস। বাড়িতে বসেই গোবর ও কেঁচো ব্যবহার করে Read more

ভোলায় দুই শিক্ষকের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
ভোলায় দুই শিক্ষকের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোলার লালমোহন উপজেলায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়বের পদত্যাগের Read more

বছরের প্রথম দিনে জয়পুরহাটে ১৬ লাখের বেশি বই বিতরণ
বছরের প্রথম দিনে জয়পুরহাটে ১৬ লাখের বেশি বই বিতরণ

 বছরের প্রথম দিনেই সারাদেশের ন্যায় জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের সরকারি পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এদিন জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন