থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এবং প্রভাবশালী রাজনীতিবিদ থাকসিন সিনাওয়াত্রা দেশ ছেড়ে পালিয়েছেন। বৃহস্পতিবার তিনি গোপনে দেশ থেকে বিদায় নিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে থাইল্যান্ডের পুলিশ।পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ১৭ মিনিটে ব্যাংককের ডন মুয়েয়াং বিমান বন্দর থেকে একটি প্রাইভেট বিমানে চেপে দেশ ছাড়েন থাকসিন। তিনি কোথায় গেছেন, তা এখনও জানা যায়নি এবং বিমানে ওঠার সময়ে আদালতের কোনো লিখিত অনুমতি তার সঙ্গে ছিল না বলে নিশ্চিত করেছে পুলিশ।থাকসিনের আইনজীবী উইনইয়াত চাতমন্ত্রি রয়টার্সকে বলেছেন, তার মক্কেলের দেশত্যাগের ব্যাপারে তিনি কিছু জানেন না। থাকসিনের রাজনৈতিক দল পিউ থাই পার্টির মুখপাত্রদের সঙ্গেও যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কোনো মুখপাত্র এ ইস্যুতে মন্তব্য করতে রাজি হননি।প্রসঙ্গত, থাইল্যান্ডের জাতীয় রাজনীতিতে থাকসিন সিনাওয়াত্রা এবং তার পরিবার বেশ প্রভাবশালী। ২০০১ সালে প্রথম থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হন তিনি এবং এই পদে মেয়াদ পূর্ণ করেন ২০০৫ সালে। এরপর সেই বছর নির্বাচনে জয়ী হয়ে ফের প্রধানমন্ত্রী হন থাকসিন। তবে দ্বিতীয় মেয়াদে এক বছরও টিকতে পারেনি তিনি। ২০০৬ সালে এক সেনা অভ্যুত্থানে পতন ঘটে থাকসিনের নেতৃত্বাধীন সরকারের, এবং লন্ডনে পালিয়ে যান তিনি।তবে দেশ ছেড়ে পালিয়ে গেলেও থাইল্যান্ডের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল পিউ থাই পার্টিতে তার প্রভাব ছিল। পিউ থাই পার্টিতে এমনিতেই থাকসিন এবং তার পরিবারের আধিপত্য ব্যাপক। থাকসিনের পরিবার থেকে তিনিসহ এ পর্যন্ত ৬ জন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছেন। সর্বশেষ প্রধানমন্ত্রী হয়েছিলেন তার মেয়ে পায়েতংতার্ন সিনাওয়াত্রা। ২০২৩ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হন পায়েতংতার্ন; তবে ২০২৫ সালের আগস্টে আদালতের আদেশে প্রধানমন্ত্রীর পদ হাতছাড়া হয় তার।২০০৬ সালে দেশত্যাগের পর বিলিওনিয়ার থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল। পায়েতংতার্ন প্রধানমন্ত্রী হওয়ার পর মামলার বিচারকার্যক্রম স্থগিত করা হয়, দেশে ফিরে আসেন ৭৬ বছর থাকসিন।এদিকে আগস্টে পায়েতংতার্ন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রীর পদ হারানোর পর রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় পড়ে থাইল্যান্ড। দেশটির রাষ্ট্রপ্রধান ও রাজ মহা ভাজিরালংকর্ন একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগের জন্য আগামীকাল শুক্রবার পার্লামেন্টে ভোটের দিন নির্ধারণ করেন। ঘটনাচক্রে ওই দিনই থাকসিনের ক্ষমতার অপব্যাবহার ও দুর্নীতি মামলার রায় ঘোষণার সময় ধার্য করেন আদালত।এই পরিস্থিতিতেই প্রাইভেট বিমানে সবার অলক্ষ্যে দেশত্যাগ করলেন থাকসিন সিনাওয়াত্রা।সূত্র : রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে’
‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার ওপরে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (০৯ আগস্ট) রাতে গণমাধ্যমকে দেওয়া Read more

সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পংকজ ও তার দুই সহযোগী গ্রেফতার
সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পংকজ ও তার দুই সহযোগী গ্রেফতার

সুনামগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান পংকজ (৩৫) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ মে) বিকালে Read more

‘এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে’
‘এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে’

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক Read more

রাজশাহীতে ভাতিজা হত্যার মামলার আসামি চাচা গ্রেপ্তার
রাজশাহীতে ভাতিজা হত্যার মামলার আসামি চাচা গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা অটোচালক কাউসার আহমেদ রকি হত্যা মামলার প্রধান ও Read more

কৃষক হয়রানি বরদাশত নয়, কঠোর ব্যবস্থা নেয়া হবে: হুমায়ুন কবীর
কৃষক হয়রানি বরদাশত নয়, কঠোর ব্যবস্থা নেয়া হবে: হুমায়ুন কবীর

গত বছরের চেয়ে কেজিতে চার টাকা বেশি দামে কৃষক থেকে ধান চাল সংগ্রহ শুরু করেছে সরকার, যাতে আমাদের কৃষক ভাইয়েরা Read more

লন্ডন বৈঠকের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানান: সরকারকে সালাহউদ্দিন
লন্ডন বৈঠকের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানান: সরকারকে সালাহউদ্দিন

আগামী জাতীয় নির্বাচনের সময় নিয়ে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন