বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায় ঘোষণার পর এই মন্তব্য করেন। এসময় তিনি বলেন, ‘শেখ হাসিনা ব্যক্তিগত জিজ্ঞাসা থেকে তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অন্যায়ভাবে অন্তর্ভুক্ত করেছিলেন।’ সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ। এই রায়ের মাধ্যমে এটাও স্পষ্ট হয়েছে, ‘শেখ হাসিনা প্রকৃত অর্থে এ মামলার বিচার চাননি।’ যদি চাইতেন, তাহলে আইভী রহমান হত্যার সুষ্ঠু বিচার করতেন এবং জিজ্ঞাসার বশবর্তী হয়ে তারেক রহমানকে মামলায় জড়াতেন না।তিনি আরও বলেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।’এদিন সকালে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। এর ফলে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামি খালাস পান। একইসঙ্গে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নতুন করে তদন্তের বিষয়ে হাইকোর্টের দেওয়া পর্যবেক্ষণও বাদ দেন আপিল বিভাগ। আদালত বলেন, ‘নতুন তদন্ত হবে কি না, তা সরকারের বিষয়।’সকাল ১০টা ৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।আসামিপক্ষের হয়ে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এছাড়া বিএনপির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস, অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল ও আজমল হোসেন খোকন।রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, আব্দুল জব্বার ভূঁইয়া এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৭ বাংলাদেশি
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৭ বাংলাদেশি

দীর্ঘ ৩ বছর ৪ মাস ভারতে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরলেন অস্ত্র ও পর্ণগ্রাফি Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: আগুন নেভাতে কাজ করছে ফায়ারের ৮ ইউনিট
উত্তরায় বিমান বিধ্বস্ত: আগুন নেভাতে কাজ করছে ফায়ারের ৮ ইউনিট

রাজধানীতে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ এরিয়ায় বিধ্বস্ত হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট Read more

ভাঙ্গুড়ায় কৃষিপণ্য পরিবহনে জনপ্রিয় হয়ে উঠছে ঘোড়ার গাড়ি
ভাঙ্গুড়ায় কৃষিপণ্য পরিবহনে জনপ্রিয় হয়ে উঠছে ঘোড়ার গাড়ি

পাবনার ভাঙ্গুড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে এক সময় গ্রাম-বাংলার পথে প্রান্তরে ছুটে চলা ঘোড়ার গাড়ি। যান্ত্রিক বাহনের দৌরাত্ম্যে উপজেলার অধিকাংশ রাস্তাঘাটে Read more

ফের বিতর্কে লাল খাঁ: এবার যুবদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ
ফের বিতর্কে লাল খাঁ: এবার যুবদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে চাঁদা না দেওয়ায় ফারুক হোসেন নামে এক যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ Read more

এবার হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিলো ইরানের পার্লামেন্ট
এবার হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিলো ইরানের পার্লামেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জেরে এবার হরমুজ প্রণালি বন্ধ করার অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট।তবে এই  অনুমোদনের পর রোববার (২২ জুন) দেশটির Read more

নড়াইলে হকার্স মার্কেট ব্যবসায়ীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন
নড়াইলে হকার্স মার্কেট ব্যবসায়ীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

নড়াইলে হকার্স মার্কেটের ব্যবসায়িদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ১১টায় রুপগঞ্জ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন