রাজধানীতে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ এরিয়ায় বিধ্বস্ত হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ এরিয়ায় এই দুর্ঘটনা ঘটে।  উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বিমানটি বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। তবে এখনো বিস্তারিত কিছু জানায়নি।  মিজানুর রহমান নামে মাইলস্টোন কলেজের একজন কর্মকর্তা বলেন, কলেজ এরিয়ার মাঝে বিমানটি পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। এতে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। এছাড়া অনেক হতাহত হয়েছেন বলেও জানিয়েছেন। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে। মানুষজনকে ছোটাছোটি করতেও দেখা গেছে। তবে ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত হতে পারেনি সময় সংবাদ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থালাপতির বাড়িতে হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার
থালাপতির বাড়িতে হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে বহু মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার Read more

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬০ জন আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬০ জন আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬০ জনকে আটক করা হয়েছে। 

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে Read more

বোল্ড হয়েও রিভিউ নিলেন রশিদ, হাসি থামাতে পারলেন না আম্পায়ার
বোল্ড হয়েও রিভিউ নিলেন রশিদ, হাসি থামাতে পারলেন না আম্পায়ার

গম্ভীর পরিস্থিতিতেও কখনো কখনো ক্রিকেট মাঠে এমন কিছু ঘটে, যা দর্শক, খেলোয়াড়, আম্পায়ার—সবার মুখে হাসি ফোটায়। এমনই এক ঘটনা ঘটে Read more

শান্ত-ফারহানের ব্যাটে রাজশাহীর চ্যালেঞ্জিং সংগ্রহ
শান্ত-ফারহানের ব্যাটে রাজশাহীর চ্যালেঞ্জিং সংগ্রহ

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে লড়াই করার মতো পুঁজি পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সাহিবজাদা Read more

নড়াইলে ঈদের রাতে সাংবাদিকের বাড়িতে চুরি
নড়াইলে ঈদের রাতে সাংবাদিকের বাড়িতে চুরি

নড়াইলের কালিয়া উপজেলায় ঈদুল ফিতরের রাতে এক সংবাদকর্মীর ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী খাইরুল ইসলাম চৌধুরী ‘বাংলাদেশ বুলেটিন’ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন