সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৪৯৩ জনকে সেবা প্রদানসিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে।  সোমবার (২৬ মে) সকালে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় এক হাজার ৪৯৩ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার পারভেজ ভুইয়া জানান, বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যবস্থাপনায় এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্ম রোগের এক হাজার ৪৯৩ জনকে চিকিৎসা প্রদানসহ প্রায় ৫১ প্রকারের ওষুধ বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। তিনি আরও জানান, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে। জটিল রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। সেনাবাহিনী প্রধানের প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি খাইদাই ও চেতনা বিক্রি পার্টির দল নয়: ফজলে হুদা বাবুল
বিএনপি খাইদাই ও চেতনা বিক্রি পার্টির দল নয়: ফজলে হুদা বাবুল

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, 'আপনারা হয়তো বলতে পারেন Read more

ফেসবুকে ‘স্যাড’ রিঅ্যাক্ট, ৫ কর্মকর্তাকে শোকজ
ফেসবুকে ‘স্যাড’ রিঅ্যাক্ট, ৫ কর্মকর্তাকে শোকজ

ফেসবুকে ‘স্যাড’ রিঅ্যাক্ট দেওয়ার কারণে মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। গত রবিবার (৪ মে) ওই কর্মকর্তাদের কারণ দর্শানোর Read more

রাসিকে জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং প্রশিক্ষণ
রাসিকে জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং প্রশিক্ষণ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চলমান Read more

সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত ১
সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত ১

নওগাঁর সাপাহার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফরহাদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন, Read more

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে জয়পুরহাটে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে জয়পুরহাটে বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় শহরের Read more

যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত

রাতের আঁধারেও যেন দিনের আলো। সন্ধ্যা নামলেই যশোরের শার্শা উপজেলার এক মাঠজুড়ে জ্বলে ওঠে শত শত এলইডি বাতি। কৃত্রিম আলোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন