আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি এবং ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বাংলাদেশের তানজিদ হাসান তামিম ও লিটন দাস ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন, আর ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।ডাচদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে নজর কাড়েন তানজিদ হাসান তামিম। এর ফল মিলেছে র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৬ নম্বরে। লিটন দাস ১ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৪৭ নম্বরে।অন্যদিকে, ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে পেছাতে হয়েছে তাওহিদ হৃদয়কে। ৬ ধাপ পিছিয়ে ৪৮ নম্বরে অবস্থান করছেন তিনি। একইসঙ্গে, জাকের আলী অনিক ৪ ধাপ পিছিয়ে এখন ৬৩ নম্বরে এবং নাজমুল হোসেন শান্ত নেমে গেছেন ৭৮ নম্বরে।ওয়ানডেতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বড়সড় চমক দেখিয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ব্যাট ও বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে উঠে এসেছেন ১ নম্বরে। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ রয়েছেন ৪র্থ স্থানে।টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে এগিয়ে শেখ মেহেদী হাসান, যদিও তিনি ১ ধাপ পিছিয়ে আছেন ৩৮ নম্বরে। পাকিস্তানের সাইম আইয়ুব ৯ ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন। আফগানিস্তানের রশিদ খানও ৩ ধাপ এগিয়ে আছেন ১৬ নম্বরে। আর মোহাম্মদ নওয়াজ ১৪ ধাপ লাফিয়ে ২১ নম্বরে।টি-টোয়েন্টিতে বোলারদের মধ্যে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান রয়েছেন ১২ নম্বরে। তাসকিন আহমেদও অবস্থান করছেন ২৫ নম্বরে। লেগ স্পিনার রিশাদ হোসেন ১ ধাপ পিছিয়ে আছেন ২১ নম্বরে, আর তার ঠিক পরেই উঠে এসেছেন পাকিস্তানের সুফিয়ান মুকীম—১১ ধাপ এগিয়ে ২২ নম্বরে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে বিএনপির প্রস্তুতি সভায় দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫
আমতলীতে বিএনপির প্রস্তুতি সভায় দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে বিএনপির কাউন্সিল প্রস্তুতি সভা শেষে পদ-পদবি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় Read more

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ আটক ৯৯
মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ আটক ৯৯

মালয়েশিয়ায় ছয়টি বিনোদন কেন্দ্রে অভিযান পরিচালনা করে ৯৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১২ বাংলাদেশি রয়েছেন।স্থানীয় সময় রোববার (১৫ Read more

চাঁদপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১
চাঁদপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

চাঁদপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে শাহাদাত পাটোয়ারী নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১০টায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষের হাট Read more

দলের সিদ্ধান্ত কোরআন-হাদিস নয়, পরিবর্তন হতে পারে: চট্টগ্রামে বিএনপি নেতা
দলের সিদ্ধান্ত কোরআন-হাদিস নয়, পরিবর্তন হতে পারে: চট্টগ্রামে বিএনপি নেতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল। গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ Read more

ঈদ রেসিপি: কাটা মসলায় গরুর মাংস ভুনা
ঈদ রেসিপি: কাটা মসলায় গরুর মাংস ভুনা

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদের আয়োজন। গুঁড়া মসলা দিয়ে রান্না হবেই। চাইলে আস্ত মসলা দিয়ে রেঁধে ফেলতে পারেন গরুর Read more

মায়ের পরকীয়ার বলি দেড় বছরের শিশু, মায়ের স্বীকারোক্তি
মায়ের পরকীয়ার বলি দেড় বছরের শিশু, মায়ের স্বীকারোক্তি

ভৈরবে এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে পুলিশ। নিহত শিশুর নাম নুসরান। বয়স দেড় বছর। মা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন