মালয়েশিয়ায় ছয়টি বিনোদন কেন্দ্রে অভিযান পরিচালনা করে ৯৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১২ বাংলাদেশি রয়েছেন।স্থানীয় সময় রোববার (১৫ জুন) পাহাং জেআইএম পরিচালক নুরসাফরিজা ইহসান এক বিবৃতিতে জানিয়েছেন, শনিবার (১৪ জুন) রাত ১টার দিকে কুয়ানতানের কাছে জালান গাম্বুতের কয়েকটি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ৯৯ জন বিদেশির মধ্যে ৮১ জন থাই, বাংলাদেশি ১২, লাওটিয়ান ৪, ইয়েমেনী ১ এবং চীনা ১ জন।নুরসাফরিজা আরও জানান, অভিযানে কাগজপত্র পরীক্ষার সময় দেখা গেছে, আটক সবাই ওয়ার্ক পারমিটের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধ করেছেন।মালয়েশিয়া গেজেটের এক প্রতিবেদনে বলছে, অভিবাসন বিভাগ আরও তদন্তের জন্য জড়িত বিনোদন কেন্দ্রের ছয় মালিক এবং তত্ত্বাবধায়ককে তলব করবে।আটক সবার বিরুদ্ধে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩) অনুসারে তদন্ত করা হচ্ছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
সখীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে দিলরুবা আক্তার জুই (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকাল Read more

ভূমিকম্পে কাঁপল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
ভূমিকম্পে কাঁপল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ

ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোপসাগরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূকম্পের উৎপত্তিস্থল। Read more

ময়মনসিংহে ঘুষ-অনিয়মের অভিযোগ থাকা সার্ভেয়ারকে ফের দায়িত্বে!
ময়মনসিংহে ঘুষ-অনিয়মের অভিযোগ থাকা সার্ভেয়ারকে ফের দায়িত্বে!

ময়মনসিংহ জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার সুদেব কুমার মন্ডলের বিরুদ্ধে ঘুষ ও নানা অনিয়মের অভিযোগ থাকলেও তাকে বদলির পর ফের ময়মনসিংহে Read more

গোপনে আল-আকসা মসজিদের নিচে খনন করছে ইসরায়েল
গোপনে আল-আকসা মসজিদের নিচে খনন করছে ইসরায়েল

ফিলিস্তিনের আল-আকসা মসজিদের নিচে গোপন খনন চালিয়ে ইসলামি প্রত্ননিদর্শন ধ্বংস করছে ইসরায়েল। এমন অভিযোগ তুলেছে ফিলিস্তিনি প্রশাসন।সোমবার (১ সেপ্টেম্বর) এক Read more

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট
উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে এ কেন্দ্রের ২৭৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন