আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল। গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে নামার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. লেয়াকত আলী।রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিএনপির দলীয় সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত তো কোরআন-হাদিস নয়। সময় থাকলে সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে।’চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে মনোনয়ন দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন লেয়াকত আলী। দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেয়াকত আলী বলেন, ‘দলের দুঃসময়ে আমি তৃণমূলের নেতা-কর্মীদের পাশে ছিলাম। আজও তারা আমার সঙ্গে আছে। সাধারণ মানুষ চাচ্ছেন আমি প্রার্থী হই। মানুষের জন্য কাজ করতেই নির্বাচনে আসছি।’তিনি আরও জানান, পদত্যাগপত্র জমা দেওয়ার পর আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেবেন।বাঁশখালীর পশ্চিম বড়ঘোনা গ্রামে চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ ও চীনের সেপকো থ্রি যৌথভাবে নির্মিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টের বিরোধিতা করে দেশব্যাপী আলোচনায় আসেন লেয়াকত আলী। স্থানীয় মানুষের জমি অধিগ্রহণ, পরিবেশ ও জীবিকা সংকটের প্রশ্নে তিনি সরব ভূমিকা রাখেন। এই আন্দোলনের মাধ্যমে বাঁশখালীতে তাঁর একটি শক্তিশালী সমর্থকগোষ্ঠী তৈরি হয় বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। ফলে দলীয় মনোনয়ন না পেলেও তিনি নির্বাচনী মাঠে নামার আত্মবিশ্বাস পাচ্ছেন।এর আগে ২০০৩ থেকে ২০০৮ এবং ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন লেয়াকত আলী। ২০২২ সালে রাষ্ট্রদ্রোহের মামলার কারণে চেয়ারম্যানের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ের মাধ্যমে চেয়ারম্যান পদ ফিরে পান তিনি।উল্লেখ্য, ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি এসএস পাওয়ার প্ল্যান্টে ঠিকাদারের কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে বাঁশখালী থানায় দায়ের করা মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন লেয়াকত আলী। ২০২৪ সালের ৯ আগস্ট মুক্তি পান তিনি।দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে লেয়াকত আলী বলেন, ‘আমি দল করি, দলের প্রতি শ্রদ্ধা আছে। কিন্তু মানুষের চাওয়া উপেক্ষা করা যায় না। দল যদি পুনর্বিবেচনা করে, সেটাও সম্ভব। এখনও সময় আছে।’স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লেয়াকত আলীর স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির জন্য চট্টগ্রাম-১৬ আসনে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তা, আন্দোলন-সংগ্রামের ইতিহাস এবং স্থানীয় ইস্যুভিত্তিক রাজনীতি নির্বাচনী সমীকরণকে জটিল করে তুলতে পারে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিলিতে চিকিৎসককে মারধর, মোবাইল ছিনিয়ে নিল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক
হিলিতে চিকিৎসককে মারধর, মোবাইল ছিনিয়ে নিল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক

দিনাজপুরের হিলিতে হাসপাতাল থেকে রোগীর ছাড়পত্র দেওয়াকে ঘিরে মশিউর রহমান নামের এক চিকিৎসককে মারধর করে পিটিয়ে আহত করাসহ মোবাইল ছিনিয়ে Read more

চট্টগ্রামের কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চট্টগ্রামের কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯ জুলাই) দুপুরে উপজেলার চরলক্ষ্যা (৬ নম্বর ওয়ার্ড) গোয়ালপাড়া Read more

‘চাপ দিয়ে’ কুয়েট উপাচার্যকে অপসারণ করলে মানবে না শিক্ষক সমিতি
‘চাপ দিয়ে’ কুয়েট উপাচার্যকে অপসারণ করলে মানবে না শিক্ষক সমিতি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাছুদকে ‘চাপ দিয়ে’ অপসারণ করা হলে তা মেনে নেবে না Read more

কালিয়ার সেই কৃষি অফিসারকে বদলি
কালিয়ার সেই কৃষি অফিসারকে বদলি

ঘুষ দাবি, হেনস্তা এবং ডিলারশিপ বাতিলের হুমকি, বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত উপজেলার ১৪টি কৃষকদের পার্টনার ফিল্ড স্কুলগুলোতে Read more

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব
ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। প্রায় ১৫ বছর পর পাকিস্তানের কোনো সচিব ঢাকায় এলেন।বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পাকিস্তানের পররাষ্ট্রসচিব Read more

থালাপতির বাড়িতে হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার
থালাপতির বাড়িতে হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে বহু মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন