ভৈরবে এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে পুলিশ। নিহত শিশুর নাম নুসরান। বয়স দেড় বছর। মা আয়েশা বেগম (২৫) হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।শনিবার (৭ জুন) রাতে পৌর শহরের লক্ষীপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। বাসাটি শাহিন কবিরের মালিকানাধীন।ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, শিশুটির গলা টিপে হত্যার কথা আয়েশা নিজেই পুলিশের কাছে স্বীকার করেছেন। পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেন তিনি।জানা যায়, আয়েশার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। স্বামী ওমর ফারুক (নরসিংদীর বেলাব উপজেলার বাসিন্দা) ভৈরবে একটি পাদুকা কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ওই কারখানায় কর্মরত ছিলেন আলমগীর নামে আরেক শ্রমিক। কাজের সূত্রে আলমগীরের সঙ্গে আয়েশার সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তা পরকীয়ায় রূপ নেয়।দেড় মাস আগে স্বামীকে না জানিয়ে আয়েশা বড় সন্তান আলিফকে রেখে ছোট সন্তান নুসরানকে নিয়ে আলমগীরের সঙ্গে পালিয়ে যান। তারা শহরের লক্ষীপুরে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।ওমর ফারুকের পরিবার জানায়, আয়েশার বাবার বাড়ি যোগাযোগ করলে তারা জানায়, আয়েশা তাদের কাছেই আছে। তবে আসলে তিনি আলমগীরের সঙ্গে ছিলেন। ঘটনা জানার পর স্বামী ফারুক লজ্জায় ও অপমানে বাড়ি ছেড়ে চলে যান বলে অভিযোগ পরিবারটির।শনিবার রাতে পুলিশ আয়েশার শ্বশুর আবুল কালামকে ফোনে বিষয়টি জানায়। পরে তিনি থানায় গিয়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। তিনি জানান, ‘দেড় মাস ধরে পুত্রবধূর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজেও তার সন্ধান পাইনি।’পুলিশ জানায়, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়েছে। এ ঘটনায় রোববার আয়েশাকে কিশোরগঞ্জ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য পাঠানো হবে। শিশুহত্যার ঘটনায় শ্বশুর আবুল কালাম বাদী হয়ে মামলা করবেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশা চালকসহ নিহত ২
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশা চালকসহ নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ব্যাটারী চালিত রিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত Read more

৫ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক প্রধান বিচারপতি
৫ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক প্রধান বিচারপতি

রায় জালিয়াতি ও হত্যাসহ ৫ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আজ সোমবার (২০ Read more

বরিশালে ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ, হিট অ্যালার্ট জারি
বরিশালে ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ, হিট অ্যালার্ট জারি

বরিশাল জেলায় চলছে মৃদু তাপপ্রবাহ। গরম ও আর্দ্রতার চাপে দিশেহারা হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন Read more

স্বাধীনতা দিবসে চী‌নের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন
স্বাধীনতা দিবসে চী‌নের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জা‌নিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং। Read more

শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য দুদকের চিঠি
শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য দুদকের চিঠি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে পুলিশ হেড কোয়ার্টারে চিঠি Read more

চন্দনাইশে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
চন্দনাইশে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

চন্দনাইশের পাহাড়ি জনপদ ধোপাছড়ি ইউনিয়নে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে  উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে নগদ আর্থিক অনুদান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন