মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আবারও বড় ধরনের অভিবাসনবিরোধী অভিযান চালানো হয়েছে। ‘অপস বেলাঞ্জা’ নামে পরিচিত এই অভিযানে মাত্র দুই ঘণ্টার মধ্যে ৭৭০ জন অনিবন্ধিত বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজধানীর জনপ্রিয় নাইটলাইফ এলাকা বুকিত বিনতাংয়ে অভিযানের ফলে প্রায় সম্পূর্ণ লকডাউন জোনে পরিণত হয়।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত পরিচালিত এ অভিযানে পুত্রজায়া থেকে আসা ইমিগ্রেশন বিভাগের ১০৬ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানের নেতৃত্ব দেন দেশটির ইমিগ্রেশন এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওসমান।অভিযান শুরু হওয়ার পরপরই বুকিত বিনতাংয়ের জালান নাগাসারি ও জালান সিলন এলাকার সব প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ করে দেয়া হয়। এতে পালাতে চাইলেও কোনো পথ খোলা ছিল না। মাত্র আড়াই ঘণ্টায় মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে ছিলেন ১ হাজার ৬০০ বিদেশি ও ৮৪৫ মালয়েশিয়ান নাগরিক।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশির সংখ্যাই সবচেয়ে বেশি। বাসরি ওসমান জানিয়েছেন, ৩৯৪ জন বাংলাদেশি পুরুষ ও দুই নারীকে আটক করা হয়েছে। এছাড়া মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন এবং আরও কয়েকটি দেশের মোট নয়জনকে আটক করা হয়।তিনি আরও জানান, আটককৃতদের অধিকাংশের বিরুদ্ধে অভিযোগ হলো মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে থাকা, বৈধ পরিচয়পত্র না রাখা এবং অনুমোদনবিহীনভাবে কাজ করা।অভিযানের সময় অনেক অভিবাসী পালানোর চেষ্টা করেন। কেউ দোকানের টেবিলের নিচে লুকিয়ে পড়েন, কেউ গুদামে ঢুকে যায়, আবার কেউ ভবনের ছাদে উঠে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত কাউকেই পালাতে দেয়া হয়নি।বুকিত বিনতাং এলাকাটি দীর্ঘদিন ধরেই অনিবন্ধিত অভিবাসীদের জন্য আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এখানে অসংখ্য দোকান ও ছোটখাটো ব্যবসা বিদেশিরা চালান, যা অন্য অভিবাসীদেরও টেনে আনে।অভিযানের সময় কর্মকর্তারা একটি গোপন জুয়ার আড্ডাও খুঁজে পান, যেখানে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। সেখানে অনলাইন জুয়া খেলছিলেন কয়েকজন বিদেশি, যাদেরও আটক করা হয়। বাসরি ওসমান বলেন, গত তিন সপ্তাহ ধরে এই এলাকায় নজরদারি চালানো হয়েছিল। নানা জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতেই এত বড় অভিযান হাতে নেওয়া হয়।গ্রেপ্তার হওয়া সবাইকে প্রথমে পুত্রজায়ার ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদেরকে পাঠানো হবে বিভিন্ন ডিটেনশন সেন্টারে। মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর একাধিক ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাদের পেছনের তথ্য ও কর্মসংস্থানের খোঁজখবর নেওয়া হচ্ছে।সূত্র: নিউ স্ট্রেইট টাইমসএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব মিতব্যয়িতা দিবস আজ
বিশ্ব মিতব্যয়িতা দিবস আজ

আজ ৩১ অক্টোবর। বিশ্ব মিতব্যয়িতা দিবস। সারা বিশ্বে প্রতি বছরের মতো এবারও হচ্ছে বিশ্ব সঞ্চয় দিবস বা বিশ্ব মিতব্যয়িতা দিবস Read more

যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরানে যাবে রাশিয়ার চেচেন আর্মি
যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরানে যাবে রাশিয়ার চেচেন আর্মি

যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান শুরু করে, তাহলে ইরানের সশস্ত্র বাহিনীকে সমর্থন দিতে দেশটিতে মোতায়েন হতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে চেচেন Read more

গোরখোদক মনু মিয়া হাসপাতালে, ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা
গোরখোদক মনু মিয়া হাসপাতালে, ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

মনু মিয়া ‘শেষ ঠিকানার কারিগর’। মনের গহিনে পরম দরদ আর অপার ভালোবাসা দিয়ে তিনি সাজান মুসলিম সম্প্রদায়ের শেষ ঠিকানা—কবর। কারও Read more

‘ইরান যুদ্ধ আমাদের নয়’, ট্রাম্পকে জানাল ইউরোপ
‘ইরান যুদ্ধ আমাদের নয়’, ট্রাম্পকে জানাল ইউরোপ

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করেছে জার্মানি, ফ্রান্স ও স্পেনসহ যুক্তরাষ্ট্রের প্রধান Read more

নাগরপুরে কৃষকদের মাঝে প্রদর্শনীর উপকরণ হস্তান্তর
নাগরপুরে কৃষকদের মাঝে প্রদর্শনীর উপকরণ হস্তান্তর

"পুষ্টি বাগান গড়ি, স্বাস্থ্যকর জীবন গড়ি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুপাতি প্রতি জমি Read more

নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 
নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অনন্য উৎসব, যা ধর্ম, জাতি ও বর্ণ নির্বিশেষে সবাইকে একত্র করে। এটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন