মনু মিয়া ‘শেষ ঠিকানার কারিগর’। মনের গহিনে পরম দরদ আর অপার ভালোবাসা দিয়ে তিনি সাজান মুসলিম সম্প্রদায়ের শেষ ঠিকানা—কবর। কারও মৃত্যুসংবাদ কানে আসামাত্রই খুন্তি, কোদাল, ছুরি, করাত, দা, ছেনাসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ছুটে যান কবরস্থানে। মানুষের অন্তিমযাত্রায় একান্ত সহযাত্রীর মতো বাড়িয়ে দেন আন্তরিকতার দুহাত। এভাবেই কবর খননের কাজ করে তিনি পার করে দিয়েছেন তাঁর ৬৭ বছরের জীবনের সুদীর্ঘ ৪৯টি বছর। কোনো ধরনের পারিশ্রমিক বা বকশিশ না নিয়ে এখন পর্যন্ত ৩ হাজার ৫৭টি কবর খনন করেছেন বলে তাঁর দাবি।নিঃস্বার্থ সেবাপরায়ণতার এক অনন্য প্রতীক হয়ে ওঠা মনু মিয়া কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা ইটনার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা। দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানিজমি বিক্রি করে তিনি কিনেছিলেন একটি ঘোড়া। সেই ঘোড়ার পিঠে তুলে নিতেন যাবতীয় হাতিয়ার। ঘোড়ায় চড়ে গ্রাম থেকে গ্রামে ঘুরে সাজিয়ে দিতেন মানুষের শেষ ঠিকানা।ঘোড়াটিই যেন বয়সের বাধা অতিক্রম করে তাঁকে সচল রেখেছিল। জীবনভর এ কাজ করতে গিয়ে নিজের শরীরের দিকে খেয়াল রাখা হয়নি। শরীরে বাসা বেঁধেছে নানা জটিল রোগ। অসুস্থ হয়ে সম্প্রতি তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। গত ১৪ মে তাঁকে রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে একপ্রকার মুমূর্ষু অবস্থায় চিকিৎসা চলছে নিঃসন্তান মানুষটির। স্ত্রী রহিমা বেগম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা স্বামীর পাশে রয়েছেন ছায়ার মতো।এমন সংকটকালে বর্বরতার শিকার হয়েছে তার প্রিয় ঘোড়াটি। বাড়িতে মনু মিয়া ও তাঁর স্ত্রী অনুপস্থিত থাকায় ঘোড়াটি হয়ে পড়ে অভিভাবকশূন্য। তিন দিন ধরে ঘোড়াটিকে কেউ দেখেননি। শুক্রবার (১৬ মে) সকালে পাশের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাশিমপুর ছত্রিশ গ্রাম থেকে আসে দুঃসংবাদ—সেখানকার একটি মাদ্রাসার পাশের জমির পানিতে ঘোড়াটির লাশ পড়ে আছে।খবর পেয়ে আলগাপাড়া গ্রামের তিন তরুণ ছুটে যান সেখানে। গিয়ে দেখেন, মনু মিয়ার প্রিয় ঘোড়াটি ধারালো অস্ত্রের আঘাতে নিথর হয়ে পড়ে আছে। হাসপাতালের বিছানায় থাকা মনু মিয়ার শারীরিক ও মানসিক অবস্থার কথা ভেবে স্বজনেরা তাঁর কাছে ঘোড়াটির নির্মম মৃত্যুর খবর গোপন রেখেছেন। যদি তিনি বেঁচেও ফেরেন, আর ফিরে পাবেন না প্রিয় সঙ্গীটিকে।ঘোড়াটিকে শনাক্ত করতে যাওয়া তিন তরুণের একজন এস. এম. রিজন জানান, স্থানীয়দের কাছ থেকে তাঁরা জানতে পারেন, ওই এলাকার শাওন নামের এক যুবকের একটি ঘোড়া রয়েছে। অভিযোগ করা হয়, মনু মিয়ার ঘোড়াটি নাকি শাওনের ঘোড়াটিকে আঘাত করে। সেই ‘অপরাধে’ তারা মনু মিয়ার ঘোড়াটির বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। স্থানীয়দের মতে, শাওনের বাবার নাম আজমান এবং চাচার নাম হাসান মাস্টার।মনু মিয়ার স্ত্রী রহিমা বেগম বলেন, ‘উনার অবস্থা ভালো না। একমাত্র আল্লাহ পাকের রহমতেই উনি সুস্থ হতে পারেন। উনি জীবনে কারও কোনো ক্ষতি করেননি। এত দিন জানতাম, উনাকে মানুষ ভালোবাসে। উনার এমন অবস্থায় কেমন করে উনার প্রিয় ঘোড়াটিকে মানুষ মেরে ফেলতে পারল! এই খবরটা উনাকে দিলে উনি কোনোভাবেই সহ্য করতে পারবেন না।’পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার বলেন, “মিঠামইন থানার ওসিকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ামাত্রই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১০
বাউফলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১০

পটুয়াখালী জেলার বাউফল-ঢাকা মহাসড়কের আফছেরের গ্রেজ এলাকায় ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে Read more

শার্শায় ইজারা হয়নি ১৫ হাট, কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার
শার্শায় ইজারা হয়নি ১৫ হাট, কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলা ১৪৩২ সালের জন্য যশোরের শার্শা উপজেলা পরিষদের নিয়মিত ২১টি হাট বাজার বার বার ইজারা বিজ্ঞপ্তি দেওয়া সত্বেও ১৫টি হাট Read more

অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি
অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তার নেতৃত্বে মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফয়সালাবাদে তিন ম্যাচের ওয়ানডে Read more

ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল
ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল

ঈদ আনন্দ শেষে ফিরতে হচ্ছে কর্মজীবনে। সরকারি ছুটি এখনো শেষ হয়নি, তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি শেষ হওয়ায় রাজধানীর পথে Read more

চকরিয়ায় শ্মশান থেকে যুবকের লাশ উদ্ধার
চকরিয়ায় শ্মশান থেকে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া শ্মশান থেকে সুমন বড়ুয়া (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) রাত ১১ টার দিকে Read more

তারাগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিবাহ, কনের পিতাকে জরিমানা
তারাগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিবাহ, কনের পিতাকে জরিমানা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইউএনও'র অভিযানে ভেঙে দেওয়া হলো ১৪ বছর বয়সি এক মেয়ের বাল্যবিবাহ এবং ওই কনের পিতাকে আর্থিক জরিমানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন