লেবাননের অভ্যন্তরীণ মন্ত্রী আহমাদ হাজ্জার গতকাল মঙ্গলবার (২ আগস্ট) ঘোষণা করেছেন, দেশটির মাদকবিরোধী ব্যুরো সম্প্রতি ১২৫ কেজি কোকেইন জব্দ করেছে।মন্ত্রী জানান, কোকেইন চালানটি একটি জাহাজের মাধ্যমে লেবাননের ত্রিপোলি বন্দরে আনা হয়েছিল।হাজ্জার বলেন, ‘মাদকগুলো ৮৪০ গ্যালনের তেলের সঙ্গে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল’। তিনি আরও জানান, এই তথ্য সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব নারকোটিক্স কন্ট্রোল থেকে লেবাননের মাদকবিরোধী ব্যুরোতে এসেছে।হাজ্জার সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং দুই দেশের মধ্যে মাদকপাচারের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সহযোগিতার প্রশংসা করেছেন।হাজ্জার আরও উল্লেখ করেছেন, ‘এটি প্রথমবার নয় যখন আমরা সৌদি আরব বা অন্যান্য সহযোগী দেশের মাদকবিরোধী বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করেছি।’তিনি জানান, লেবাননের কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে ছয় জনকে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করেছে, যারা লাতিন আমেরিকা থেকে এসেছিল এবং মাদক বহন করছিল।সূত্র: আরব নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান লুইস ওবিস্পো কাউন্টিতে একটি বিশাল দাবানলে ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত ৭০ হাজার ৮০০ একর এলাকা পুড়ে Read more

মায়ের ফোনে ৫ লাখ টাকার ললিপপ অর্ডার দিল শিশু!
মায়ের ফোনে ৫ লাখ টাকার ললিপপ অর্ডার দিল শিশু!

মায়ের মোবাইলে থেকে আমাজনে ৭০ হাজার ললিপপ অর্ডার করে বসেছিল ৮ বছরের এক শিশু। দাম ৪ হাজার ডলার বা বাংলাদেশি Read more

বিশ্ব বাঁশ দিবস আজ
বিশ্ব বাঁশ দিবস আজ

গ্রাম-বাংলার জীবনে বাঁশের অবদান অপরিসীম আর শহুরে জীবনে সৌন্দর্যের অংশ। বাঁশ আমাদের সংস্কৃতির সঙ্গে এমনভাবে মিশে আছে যে আলাদা করে Read more

গলাচিপায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি, স্বর্ণালংকার লুট
গলাচিপায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি, স্বর্ণালংকার লুট

পটুয়াখালীর গলাচিপায় ভোররাতে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে স্বর্ণালংকার লুট করে Read more

ভারী বর্ষণ ও সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
ভারী বর্ষণ ও সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

দেশের ৩ বিভাগে ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জনিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর Read more

ম্যান ইউকে হারিয়ে প্রিমিয়ার লিগে আর্সেনালের শুভ সূচনা
ম্যান ইউকে হারিয়ে প্রিমিয়ার লিগে আর্সেনালের শুভ সূচনা

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন