১৩ দিন আগে ৮ মাসের কন্যা সন্তান ও স্বামীকে নিয়ে ফুফার বাড়িতে বেড়াতে এসে নিহত হয়েছেন রেশমা আকতার (১৮) নামে এক নারী। এ সময় গুরুতর আহত অবস্থায় ঘরের টিনের রশিতে ঝুলন্ত অবস্থায় তার মোহাম্মদ ইব্রাহিম (১৯)কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় চট্টগ্রামের কর্ণফুলীর উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৭নং ওয়ার্ড এলাকার নুর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।জানা গেছে, নিহত রেশমা নোয়াখালী মাইজদী এলাকার মৃত ইউসুফের কন্যা। ২০২৪ সালে প্রেমের সম্পর্কে সিলেট এলাকার মোহাম্মদ ইব্রাহিম (১৯) সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে ৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। গত ২০ আগস্ট বুধবার স্বামী-সন্তানকে নিয়ে নিজের ফুফির ভাড়া বাসায় বেড়াতে আসেন বলে জানান নিহতের স্বজনরা।নিহতের ফুফি পিয়ারা বেগম (২৬) বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী দুইজনই চাকরি করি। গত ২০ আগস্ট বুধবার (১৩ দিন আগে) স্বামী-সন্তানকে নিয়ে আমার ভাড়া বাসায় বেড়াতে আসে তারা। আমাদের একটি কক্ষ তাদের থাকতে দিই। প্রতিদিনের ন্যায় সকালে চাকরিতে চলে যাই আমরা। তার ৮ মাসের কন্যা সন্তান আমার ছেলে-মেয়েকে রাখতে দিয়েছিল তারা। বিকেলে ঘরে এসে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। ঘরের টিনে ঝুলছিল ভাতিজির স্বামী। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘরের টিন কেটে তাকে উদ্ধার করি। অন্য একটি কক্ষে আমার ভাতিজির গলাকাটা লাশ দেখতে পায়।’পিয়ারা বেগমের স্বামী মোহাম্মদ সবুজ (৩০) বলেন, ‘গত ১৩ দিনে একবারও তাদের ঝগড়াঝাটি করতে দেখি নাই আমরা। বন্ধ ঘরের মধ্যে নিজের স্ত্রীকে গলা কেটে জবাই করে সে আত্মহত্যার চেষ্টা করেছিল। আমরা ঘরের টিন কেটে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কেন যে এখানে এসে এই ঘটনা ঘটালো বুঝতে পারছি না।’চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানান, কর্ণফুলীতে থেকে আত্মহত্যা চেষ্টার আহত এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি দেওয়া হয়েছে।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে চমেকের মর্গে পাঠানো হয়েছে এবং আহত স্বামীকেও হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।’  এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোমনা-মেঘনা আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হোমনা-মেঘনা আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে হোমনা-মেঘনা নাগরিক সমাজের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ Read more

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫

গাজায় দিন দিন বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১৫ ফিলিস্তিনি। সেই সঙ্গে আহত হয়েছেন Read more

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬০ ডলারের নিচে
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬০ ডলারের নিচে

অতিরিক্ত সরবরাহের উদ্বেগ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের ফলে চাহিদা দুর্বল হতে পারে এমন আশঙ্কা সত্ত্বেও ওপেক-প্লাস তেলের উৎপাদন Read more

সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, ৩ জনের মৃত্যু
সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, ৩ জনের মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ জন হজযাত্রী।চলতি বছর হজে এ পর্যন্ত বাংলাদেশ থেকে Read more

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: ফখরুল
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: ফখরুল

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেভাবে বিএনপি নেতাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন