দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেভাবে বিএনপি নেতাদের হত্যা করা হচ্ছে তার প্রেক্ষিতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আমরা আশা করব, সরকার দায়িত্বশীল ও কার্যকরী পদক্ষেপ নেবে।আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।এ সময় বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের বিজয় এবং শিবিরের জনপ্রিয়তার বাড়ার কারণ জিজ্ঞাসায় মির্জা ফখরুল বলেন, এটি একটি গবেষণার বিষয়। ফ্যাসিস্ট সরকারের সময় ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে তেমন কোন কাজ করতে পারেনি তবে জোর দিয়ে বলতে চাই বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না।তারেক রহমানের আগমন কি উপলক্ষে? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের এটি একটি ব্যক্তিগত সফর। বহুদিন পর তিনি মাতৃভূমিতে এসেছেন, নিজের দেশে ফিরেছেন, তাই তিনি দিনাজপুরে তার নানির কবর জিয়ারত করবেন, ঠাকুরগাঁওয়ে জুলাই শহিদদের কবর জিয়ারত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশগ্রহণ করবে।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ দলের অন্যান্য নেতাকর্মী ও আত্মীয়-স্বজন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নালিতাবাড়ীতে লাইনে দাঁড়িয়ে তেল নিলেন ট্যাগ অফিসার
নালিতাবাড়ীতে লাইনে দাঁড়িয়ে তেল নিলেন ট্যাগ অফিসার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় তেলের তীব্র সংকটের মাঝেও সততা ও আদর্শের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বরত উপ-সহকারী Read more

রানা প্লাজা ধসের এক যুগ, আজও শেষ হয়নি শ্রমিক হত্যার বিচার
রানা প্লাজা ধসের এক যুগ, আজও শেষ হয়নি শ্রমিক হত্যার বিচার

রানা প্লাজা ট্র্যাজেডির আজ ১২ বছর। এগারো বছর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার সাভারের রানা প্লাজায় ঘটে দেশের ইতিহাসের Read more

চকরিয়ায় যানজটের ভোগান্তি
চকরিয়ায় যানজটের ভোগান্তি

যানজটের ভোগান্তি থেকে কোনোমতেই রেহাই পাচ্ছেন না কক্সবাজারের চকরিয়া পৌরশহরের মানুষ। ব্যস্ততম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহর চিরিঙ্গার দুই পাশের ফুটপাত Read more

স্ত্রীকে হত্যা করে ‘৯৯৯’ ফোন করে স্বামীর আত্মসমর্পণ
স্ত্রীকে হত্যা করে ‘৯৯৯’ ফোন করে স্বামীর আত্মসমর্পণ

'আমি আমার স্ত্রীকে মেরে ফেলছি, আমি ঘরে আছি, আত্মসমর্পণ করব, আপনারা আমাকে নিয়ে যান।'  স্ত্রী জেমি আক্তারকে (২০) বালিশ চাপা Read more

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খনি শ্রমিকদের সঙ্গে চলমান অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়ার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ Read more

নাটোরে পদ্মা নদীতে অভিযানে আটক ৫, ড্রেজার-ট্রলার জব্দ
নাটোরে পদ্মা নদীতে অভিযানে আটক ৫, ড্রেজার-ট্রলার জব্দ

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। শুক্রবার (২ মে)  সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঈশ্বরদী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন