মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর ঘটনায় এক মা তার তিন মাস বয়সী কন্যা শিশুকে নদীতে ফেলে হত্যা করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শিবচর বাজার সংলগ্ন ময়নাকাটা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শিবচর উপজেলার চকবাজার জামে মসজিদের মুয়াজ্জিন রফিকুল ইসলাম, তার স্ত্রী রহিমা আক্তার ও তিন মেয়েকে নিয়ে পৌরসভার ডিসি রোড এলাকার হাজী আব্দুর রশীদ মোল্লার বাড়িতে ভাড়া থাকেন। মঙ্গলবার দুপুরে রহিমা আক্তার তার কন্যা সন্তান মারিয়াকে নিয়ে বাজার করার কথা বলে বাসা থেকে বের হন। প্রায় এক ঘণ্টা পর তিনি একাই ফিরে আসেন। শিশুর খোঁজ জানতে চাইলে রহিমা আক্তার প্রথমে অচেতন হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরে বারবার ভিন্ন ভিন্ন বক্তব্য দেন। কখনো বলেন, বাজারে তাকে অজ্ঞান করে সন্তানকে নিয়ে যাওয়া হয়েছে। আবার কখনো দাবি করেন, কেউ তাকে উপশহরে নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে তিনি কোনোমতে ফিরে এসেছেন। পরে পুলিশ দীর্ঘ জিজ্ঞাসাবাদ করলে রহিমা আক্তার স্বীকার করেন যে, তিনি নিজেই ময়নাকাটা নদীতে শিশুটিকে ফেলে দিয়েছেন। তার স্বীকারোক্তির পর শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশু মারিয়ার বাবা রফিকুল ইসলাম বলেন, ‘আমার স্ত্রী প্রায় তিন মাস ধরে মানসিকভাবে অসুস্থ। সে আমাদের সন্তানকে নিয়ে বের হয়ে সন্তান নিয়ে ঘরে ফেরেনি। কিভাবে কি ঘটল, কিছুই বুঝতে পারছি না।’ সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) সালাহউদ্দীন কাদের জানান, রহিমা আক্তারের স্বীকারোক্তির ভিত্তিতে ময়নাকাটা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির লাশ সুরতহাল শেষে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে কোটচাঁদপুর–চৌগাছা সড়কের সলেমানপুর এলাকার Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৪ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৪ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা চলছেই। ভূখণ্ডটির বিভিন্ন স্থানে চালানো এই হামলায় একদিনে কমপক্ষে আরও ৯৪ জন Read more

সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন
সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন

ডে ভিজিটর সেন্টার সুন্দরবনের করমজলকে বন বিভাগের তিন মাসের নিষেধাজ্ঞার আওতার বাইরে রেখে পর্যটক প্রবেশে অনুমতির দাবিতে রবিবার (১৫ জুন) Read more

এবার পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানে নামলো নেপালের জেন-জি
এবার পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানে নামলো নেপালের জেন-জি

ব্যাপক বিক্ষোভের পর নেপালের রাজধানী কাঠমান্ডুসহ বড় বড় জেলাগুলোতে সেনা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। দেশটির সংবাদমাধ্যম অন্নপূর্ণা টাইমস জানিয়েছে, গতকালের তুলনায় আজকের Read more

দায়িত্ববোধ ও শিক্ষকতার অনন্য দৃষ্টান্ত মেহেরীন চৌধুরী: রুহুল কবির রিজভী
দায়িত্ববোধ ও শিক্ষকতার অনন্য দৃষ্টান্ত মেহেরীন চৌধুরী: রুহুল কবির রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'দেশের প্রতি দায়িত্ববোধ, মমত্ববোধ এবং শিক্ষকতায় অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন মাইলস্টোন Read more

টিকটক ভিডিও বানাতে তিস্তা সেতু থেকে লাফ, কলেজছাত্র নিখোঁজ
টিকটক ভিডিও বানাতে তিস্তা সেতু থেকে লাফ, কলেজছাত্র নিখোঁজ

রংপুরের গংগাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতুতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে টিকটক ভিডিও বানানোর সময় নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছেন নিরব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন