বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুল হক হলের ফুয়াদ হাসান হৃদয় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে তিনি রাজধানীর উত্তরা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। তিনি জানান, ভোরে বাইক চালানোর সময় দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা ফুয়াদকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, ‘ফুয়াদ ভ্রমণপ্রিয় ছিল। বাইক নিয়ে দেশের ৬৩ জেলা ঘুরে শেষ করেছে সে। শুধু ভোলাতে যাওয়া হয়নি। হয়তো বাইকেই তার মৃত্যু লেখা ছিল।’ফুয়াদ হাসান বাকৃবির শহীদ শামসুল হক হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে কৃষি অনুষদে ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলায়।ফুয়াদের মৃত্যুর খবরে বাকৃবি ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, বন্ধু ও শিক্ষকেরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে রহস্যজনক মৃত্যু, কবর থেকে তোলা হলো অটোচালকের লাশ
সখীপুরে রহস্যজনক মৃত্যু, কবর থেকে তোলা হলো অটোচালকের লাশ

টাঙ্গাইলের সখীপুরে দাফনের পাঁচ মাস পর আদালতের নির্দেশে অটোরিকশাচালক আবু হানিফ খানের (৪৫) মরদেহ কবর থেকে তোলা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) Read more

শরীয়তপুরে শহীদ জুনায়েদ হত্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
শরীয়তপুরে শহীদ জুনায়েদ হত্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

ঢাকার মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত যুবক মো. জুনায়েদ হোসেনের মৃত্যু একটি জাতীয় আলোড়ন তুলেছিল। তবে সেই শহীদকে Read more

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ক্যান্টনমেন্টে যখন আত্মসমর্পণের খুঁটিনাটি চূড়ান্ত হচ্ছিল তখনো বাইরে বহু মানুষই উদ্বিগ্ন ছিলেন যে আসলে Read more

ঈদের পর হজম ঠিক রাখতে বিশেষজ্ঞদের ৫ পরামর্শ
ঈদের পর হজম ঠিক রাখতে বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

ঈদুল আজহা মানেই নানা রকম সুস্বাদু মাংসের পদ, বিরিয়ানি, মিষ্টান্ন আর ঠান্ডা পানীয়ে ভরপুর এক উৎসবমুখর পরিবেশ। তবে অতিরিক্ত ও Read more

কক্সবাজারে নিখোঁজ ছয় শ্রমিকের শেষ অবস্থান টেকনাফ: পুলিশ
কক্সবাজারে নিখোঁজ ছয় শ্রমিকের শেষ অবস্থান টেকনাফ: পুলিশ

কক্সবাজার জেলায় কাজের সন্ধানে এসে সিলেটের জকিগঞ্জ উপজেলার এক গ্রামের ছয়জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। তারা পেশায় সবাই রাজমিস্ত্রী। সাত Read more

কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩
কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সরকারি কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ নেতাকর্মী আহত হয়েছেন।সোমবার (২৯ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন