টাঙ্গাইলের সখীপুরে দাফনের পাঁচ মাস পর আদালতের নির্দেশে অটোরিকশাচালক আবু হানিফ খানের (৪৫) মরদেহ কবর থেকে তোলা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খানপাড়া এলাকার একটি কবরস্থান থেকে তাঁর মরদেহ তোলা হয়। নিহত আবু হানিফ খান সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খানপাড়া এলাকার বাসিন্দা শামসুল হক খানের ছেলে। পুলিশ জানায়, গত ৫ এপ্রিল রাতে সখীপুর-ঢাকা সড়কের নলুয়া এলাকায় অটোচালক আবু হানিফকে মারধর ও কুপিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত আবু হানিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ৬ এপ্রিল অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২২ এপ্রিল রাতে তাঁর মৃত্যু ঘটে। পরে স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করে। লাশ দাফনের তিন মাস ১৭ দিন পর নিহত আবু হানিফ খানের স্ত্রী লাভলী আক্তার বাদী হয়ে একজনের নাম দিয়ে ও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে টাঙ্গাইল আদালতে একটি হত্যা মামলা করেন।পরে আদালত লাশের ময়নাতদন্ত করার নির্দেশ দেন। দুপুরে কবর থেকে আবু হানিফ খানের মরদেহ উত্তোলন করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাসেল ভূঁইয়া, সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী, এসআই মো. সুমনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।মরদেহ উত্তোলনের সময় নিহত আবু হানিফ খানের স্ত্রী লাভলী আক্তার বলেন, ‘এটা ছিনতাইয়ের ঘটনা নয়। এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করত। হত্যাকাণ্ডের মাস খানেক আগে আব্দুল মান্নান নামের একজন ঠিকাদার একটি স্কুলের কাজ নিয়ে আমার স্বামীকে বকাঝকা ও মেরে ফেলার হুমকি দেয়। আমার ধারণা ওই ঠিকাদার আমার স্বামীকে হত্যা করেছে। মামলায় আসামি হিসেবে ঠিকাদারের নাম দেওয়া হয়েছে। বাকিদের অজ্ঞাতনামা করা হয়েছে। আমি স্বামী হত্যার বিচার চাই।’এ প্রসঙ্গে থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক মোশারফ হোসেন চৌধুরী বলেন, ‘আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য যথাযথ প্রক্রিয়ায় কবর থেকে লাশ তুলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এরপর পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম চলবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে: সারজিস
গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে: সারজিস

জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে Read more

জুয়া ও মাদক সেবনের সময় টাঙ্গাইলে উপজেলা বিএনপি সভাপতিসহ গ্রেপ্তার ৩৪
জুয়া ও মাদক সেবনের সময় টাঙ্গাইলে উপজেলা বিএনপি সভাপতিসহ গ্রেপ্তার ৩৪

টাঙ্গাইলে জুয়া ও মাদক সেবনের সময় যৌথবাহিনীর বিশেষ অভিযানে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার Read more

জামায়াত-শিবিরের কারণে গণঅধিকার-এনসিপি ক্ষতিগ্রস্ত: রাশেদ খান
জামায়াত-শিবিরের কারণে গণঅধিকার-এনসিপি ক্ষতিগ্রস্ত: রাশেদ খান

জামায়াত-শিবিরের অন্যদলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতির নীতির কারণে গণঅধিকার পরিষদ ও এনসিপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন Read more

বিএনপিই একমাত্র দল যারা গণতন্ত্র লালন করে: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপিই একমাত্র দল যারা গণতন্ত্র লালন করে: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপিই একমাত্র দল, যারা দেশের গণতন্ত্র লালন করে। তাই বাংলাদেশের মানুষের কাছে বিএনপি Read more

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪৮
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪৮

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও Read more

মামদানির জয়ে নিউইয়র্ক থেকে ইহুদিদের পালাতে বললেন ইসরায়েলি মন্ত্রী
মামদানির জয়ে নিউইয়র্ক থেকে ইহুদিদের পালাতে বললেন ইসরায়েলি মন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে জোহরান মামদানির বিজয়ে যুক্তরাষ্ট্রজুড়ে আনন্দের ঢেউ উঠলেও ক্ষোভে ফেটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন