বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড টেকনোলজি (হিট) প্রজেক্ট প্রাপ্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।সোমবার (০১ সেপ্টেম্বর) যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের আয়োজনে ডীন অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হিট প্রজেক্ট প্রাপ্ত শিক্ষকদ্বয় হলেন- ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মশিয়ার রহমান।এ বিষয়ে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, দুটি হিট প্রজেক্ট আমাদের অনুষদের জন্য বিরাট অর্জন। প্রথমবারের মতো এমন সংবর্ধনার আয়োজন করেছি। পিআই-এর কাছ থেকে দায়বদ্ধতা বজায় রাখার আশা করি। কেননা প্রজেক্টগুলোর অর্থের উৎস বিশ্বব্যাংকের ঋণ এবং এ ঋণ শোধ করতে হবে দেশের সাধারণ মানুষের দেওয়া ভ্যাট-ট্যাক্স থেকে। এ প্রজেক্ট প্রাপ্তির মধ্য দিয়ে আমাদের গবেষণার কার্যক্রমকে আরো সমৃদ্ধি ও শক্তিশালী করবে এবং গবেষণার ফলাফল আমাদের সমাজ ও রাষ্ট্রের কল্যাণ বয়ে আনবে। সর্বোপরি প্রজেক্ট প্রাপ্ত শিক্ষকদেরকে অভিনন্দন ও তাদের জন্য সফলতা কামনা করছি।সংবর্ধনা অনুষ্ঠানে হিট প্রজেক্ট প্রাপ্ত দুই শিক্ষককে যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ ফুলেল সংবর্ধনা দেন।উল্লেখ্য, সারাদেশ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ১৪৮১টি প্রজেক্ট প্রাথমিকভাবে জমা পড়ে। ইউজিসির যাচাই-বাছাই ও প্রেজেন্টেশনের মাধ্যমে মোট ১৫১টি প্রজেক্ট নির্বাচিত হয়, তার মধ্যে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুটিসহ মোট পাঁচটি হিট প্রজেক্ট পায় যবিপ্রবি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে বৃদ্ধের মৃত্যু
ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে  বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে জায়গা-জমির বিরোধে মারামারিতে চিকিৎসাধীন বৈকুন্ঠু নাথ (৭০)  নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে নগরীর একটি বেসরকারি Read more

কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া
কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

জুলাই ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়া কারামুক্ত হয়েছেন।মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ৩ টার Read more

ফের ইরানের হামলা শুরু, জেরুজালেমে সাইরেন-ইসরাইলিদের ‘পালাতে’ বললো সেনাবাহিনী
ফের ইরানের হামলা শুরু, জেরুজালেমে সাইরেন-ইসরাইলিদের ‘পালাতে’ বললো সেনাবাহিনী

ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে স্থানীয় সময় রোববার (১৫ জুন) রাতে ইসরাইলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ শুরু করেছে Read more

ডিএনসিসির নতুন ১৮ ওয়ার্ডের উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ
ডিএনসিসির নতুন ১৮ ওয়ার্ডের উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক নির্মাণে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার Read more

সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ
সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হামলায় শহীদ ৬ ও আহত ৮ বাংলাদেশির পরিচয় জানা গেছে। রবিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ আর্মির Read more

আজ ১৮ ঘণ্টা চাপ কম থাকবে তিতাস গ্যাসের
আজ ১৮ ঘণ্টা চাপ কম থাকবে তিতাস গ্যাসের

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় আজ শুক্রবার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন