ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ২ মৌসুম পর ফিরে আশানুরূপভাবে রাঙাতে পারেননি সাকিব আল হাসান। ব্যাটের পর বল হাতেও বিবর্ণ দিন পার করেছেন তিনি। তার দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের টুর্নামেন্টে শুরুটাও হয়েছে সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসের কাছে বড় হার দিয়ে। শুক্রবার (১৫ আগস্ট) সেন্ট কিটসে সিপিএলের ত্রয়োদশ আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের কাছে ৬ উইকেটে হেরেছে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনস। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৭.১ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় সাকিবের অ্যান্টিগা। জেসন হোল্ডার–রাইলি রুশো–এভিন লুইসদের সেন্ট কিটস ৫ ওভার বাকি থাকতেই লক্ষ্য টপকে যায়। ওয়ার্নার পার্কে এদিন ছয় নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন সাকিব। কিন্তু তেমন কিছুই করতে পারেননি, ১৬ বলের ইনিংসে খেলেন স্রেফ ১১ রান। তার কচ্ছপ গতির ইনিংসে নেই কোনো বাউন্ডারি। পরে ১ ওভার বল করে দেন ৬ রান; পাননি কোনো উইকেট।এদিন অ্যান্টিগার ওপেনার অ্যান্ড্রু জুয়েল রানের খাতা খোলার আগেই আউট হন। তাকে শিকার করেন কাইল মেয়ার্স। আরেক ওপেনার রাহকিম কর্নওয়াল ৬ বলে ৩ রান করে ফজলহক ফারুকির বলে আউট হন। তারপর বেভন জ্যাকবসকে শিকার করেন নাসিম শাহ। ৩৯ রানে তিন উইকেট হারায় অ্যান্টিগা।ফ্যাবিয়ান অ্যালেন ছক্কা মেরে আশা জাগানোর পর ১০ বলে ১২ রান করে বোল্ড হয়ে যান ওয়াকার সামালখিলের বলে। তারপর মাঠে নামেন সাকিব আল হাসান। অপরপ্রান্তে ছিলেন অ্যান্টিগার পক্ষে একাই লড়াই চালিয়ে যাওয়া কারিমা গোর। কারিমার সাথে সাকিবের ২২ বলে ৩০ রানের জুটি হয়। তারপর আউট হয়ে যান কারিমা।দলের বাকি সবার বিপরীত ছিলেন কারিমা। ৩০ বলে অর্ধশতক হাঁকান তিনি। ফারুকির বলে কট বিহাইন্ড হওয়ার আগে করেন ৩৪ বলে ৬১ রান। প্রায় ১৮০ রানের ইনিংসে আটটি চার ও দুইটি ছক্কা হাঁকান তিনি।তারপর সাকিবকে শিকার করেন ওয়াকার। ১৬ বলে মাত্র ১১ রানের শ্লথ ইনিংস খেলেন সাকিব। স্ট্রাইকরেট ছিল ৬৮.৭৫। তার ব্যাট থেকে কোনো বাউন্ডারি আসেনি। অধিনায়ক ইমাদ ওয়াসিম ১৩ বলে ১১ রান ওয়াকারের বলেই আউট হন। তারপর ওডেন স্মিথকে শিকার করেন ওয়াকার।জেসন হোল্ডার ও নাসিম শাহ শেষ দুইটি উইকেট শিকার করে অ্যান্টিগাকে অলআউট করে দেন। অ্যান্টিগার মিডল অর্ডার ধসিয়ে দেওয়া ওয়াকার চার ওভারে ২২ রান খরচ করে শিকার করেন এক হালি উইকেট। ফারুকি ও নাসিম নেন দুইটি করে উইকেট। ১৭.১ ওভারে ১২১ রানেই অলআউট হয় অ্যান্টিগা।এই রান তাড়া করতে নেমে এভিন লুইস ঝড়ো শুরু করেন। তার ক্যামিও থামে ১৫ রানে। ১৩ বলে ২৫ রান করে ওবেদ ম্যাককয়ের বলে সাকিবের তালুবন্দী হন লুইস। আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার খেলেন ধীরগতির ইনিংস। ২৬ বলে ১৯ রান করেন তিনি।৮ বলে ১৫ রান করা কাইল মেয়ার্সকে শিকার করেন কর্নওয়াল। রাইলি রুশো রানের খাতা খুলতেই পারেননি, কর্নওয়ালের বলে বোল্ড হন। তবে অ্যালিক অ্যাথানাজে ও জেসন হোল্ডারের জুটিতে ম্যাচ জিতে যায়। ৩১ বলে ৪৯ রানের জুটি গড়েন তারা। ৩০ বল হাতে রেখেই সেন্ট কিটস পায় ছয় উইকেটের দাপুটে জয়। অ্যালিক ২৮ বলে ৩৭ রান করেন ও হোল্ডার ১৪ বলে ১৮ রান করেন।সাকিব এক ওভার বোলিং করে ৬ রান দেন তিনি। কর্নওয়াল তিন ওভারে ১৯ রান দিয়ে নেন দুইটি উইকেট। এএম গাজানফার ও ওবেদ ম্যাককয় একটি করে উইকেট নেন। সেন্ট কিটসের পক্ষে চার উইকেট নেওয়া ওয়াকার হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়া রাজবাড়ি ঘুরতে এসে হিট স্ট্রোকে অজ্ঞাত নারীর মৃত্যু
পুঠিয়া রাজবাড়ি ঘুরতে এসে হিট স্ট্রোকে অজ্ঞাত নারীর মৃত্যু

রাজশাহীর পুঠিয়ার ঐতিহাসিক রাজবাড়ি জাদুঘর ঘুরতে এসে অতিরিক্ত তাপদাহের কারণে হিট স্ট্রোকে এক (৪০) নারীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা কেউ তার Read more

নারী এশিয়া কাপের ড্র অনুষ্ঠানে অনুপস্থিত বাংলাদেশ
নারী এশিয়া কাপের ড্র অনুষ্ঠানে অনুপস্থিত বাংলাদেশ

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় বসছে নারী এশিয়া কাপের আসর। যেখানে প্রথমবারের মতো সুযোগ পেয়েছে বাংলাদেশ।  ১২ দলের এই টুর্নামেন্টের ড্র Read more

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত
সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত

কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।চাঁদাবাজির দায়ে নেতাকর্মীদের গ্রেপ্তার ইস্যুতে রোববার (২৭ জুলাই) Read more

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দলটির পক্ষে করা আপিল আবেদনের ওপর শুনানির Read more

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বরিশালে মানববন্ধন
মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বরিশালে মানববন্ধন

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকাটির চার সাংবাদিকের বিরুদ্ধে ঘেনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক Read more

চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত বিএনপি নেতা মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) কে গুলি করে হত্যা করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন