তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) ১৮ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা তিতাস গ্যাসের আওতাধীন সকল শ্রেণির গ্রাহকের প্রান্তে গ্যাসের চাপ কম থাকতে পারে। এ সময়ে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাস ব্যবহারে সাময়িক ভোগান্তির সম্মুখীন হতে পারেন।তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানা থেকে বিপুল অস্ত্র উদ্ধার
রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানা থেকে বিপুল অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ি সেনা রিজিয়নের বাঘাইহাট জোন (৬ বেঙ্গল) এর আওতাধীন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) এর Read more

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা
নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নে প্রকাশ্যে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে Read more

বিকাশে টাকা পাঠালেই বৈদ্যুতিক মিটার ফেরত, চুরির পর চিরকুট লিখে যাচ্ছে চোর!
বিকাশে টাকা পাঠালেই বৈদ্যুতিক মিটার ফেরত, চুরির পর চিরকুট লিখে যাচ্ছে চোর!

পাবনার চাটমোহরে গত এক সপ্তাহে অন্তত ১৫টি বানিজ্যিক মিটার চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল রাতের আঁধারে মিটার চুরি করে Read more

মানুষের অধিকার হরণে দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে
মানুষের অধিকার হরণে দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে

বিগত ১৫ বছরে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকতা মানুষের অধিকার হরণ করেছে। এর জন্য দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে। তাহলে জনগণের আস্থা Read more

যশোরের বজ্রপাতে কৃষক নিহত
যশোরের বজ্রপাতে কৃষক নিহত

যশোরের শার্শায় বজ্রপাতে আমির হোসেন (৪০)  নামে এক কৃষক নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে দিকে প্রবল বৃষ্টির মধ্যে  ক্ষেতে ধান Read more

ভুয়া হজ ক্যাম্পেইনে জড়িতদের গ্রেফতার করছে সৌদি
ভুয়া হজ ক্যাম্পেইনে জড়িতদের গ্রেফতার করছে সৌদি

সৌদি আরবের আসির অঞ্চলের খামিস মুশাইতে ভুয়া হজ ক্যাম্পেইনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ বাংলাদেশি ও ২ সুদানি নাগরিকসহ পাঁচজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন