ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক নির্মাণে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার (৭ মে) রাজধানীর দক্ষিণখানে একটি নবনির্মিত সড়ক উদ্বোধনের সময় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান।প্রশাসক জানান, প্রাথমিক পর্যায়ে রাস্তাগুলোর প্রস্থ ৩০ ফিট করা হয়েছে, যা ভবিষ্যতে ৭০ থেকে ১০০ ফিটে উন্নীত করা হবে। এছাড়াও নতুন ১৮টি ওয়ার্ডকে এয়ারপোর্ট রোডের সঙ্গে সংযুক্ত করতে তিনটি রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে, যার কাজ আগামী অর্থবছরে শুরু হবে।প্রথম পর্যায়ের উন্নয়নকাজে ইতোমধ্যে ২৫ কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংশ্লিষ্ট ড্রেনেজ নেটওয়ার্কের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে উদ্যোগের কথা জানিয়ে প্রশাসক বলেন, বুয়েটের ডিজাইন অনুযায়ী নতুন অটোরিকশা প্রস্তুত করা হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের লাইসেন্স দিয়ে নির্ধারিত সংখ্যক অটোরিকশা চলাচলের অনুমতি দেয়া হবে। নির্ধারিত ভাড়া চার্ট ও পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে।উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক ভূমিমন্ত্রীর গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ
সাবেক ভূমিমন্ত্রীর গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২০ Read more

এলপি গ্যাসের দাম ৯১ টাকা কমলো
এলপি গ্যাসের দাম ৯১ টাকা কমলো

দেশের বাজারে ভোক্তাপর্যায়ে এলপি নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ Read more

সিডনিতে আর্থিক লেনদেনের অভিযোগের জবাব দিলেন তথ্য উপদেষ্টা
সিডনিতে আর্থিক লেনদেনের অভিযোগের জবাব দিলেন তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে সাড়ে ৬ কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ এনেছেন সোশ্যাল Read more

বরিশালে জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
বরিশালে জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বরিশাল-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক রাজিব আহসানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করলেন একই আসনের জাতীয় Read more

বাঘায় পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি! 
বাঘায় পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি! 

রাজশাহীর বাঘায় পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের ফ্লাট বাড়ির জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে তালা ভেঙে দুর্ধর্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন